বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে দলিল লেখার নামে চাঁদাবাজির রাজত্ব! ক্ষুব্ধ জনতা

আলমগীর হোসেন
আলমগীর হোসেন

প্রকাশ: ২১ মে ২০২৫, ২০:৬

শেয়ার করুনঃ
ঠাকুরগাঁওয়ে দলিল লেখার নামে চাঁদাবাজির রাজত্ব! ক্ষুব্ধ জনতা

ঠাকুরগাঁও সদর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, জমি রেজিস্ট্রির সময় দলিল প্রতি নির্দিষ্ট হারে চাঁদা আদায় করে আসছে এই সমিতি, যা সাধারণ জনগণকে জিম্মি করে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, দলিল লেখার নির্ধারিত ফি থাকার পরেও দলিল লেখক সমিতির নেতারা প্রতি দলিল থেকে ২ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। কেউ টাকা দিতে অস্বীকার করলে তার ফাইল আটকে রাখা হয়। অনেকেই বাধ্য হয়ে চাহিদামতো টাকা দিয়ে দলিল রেজিস্ট্রি করাতে বাধ্য হন। এই চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ সরকার, যিনি স্থানীয় ক্ষমতাসীন দলের সাবেক মন্ত্রীর ছত্রছায়ায় বছরের পর বছর সভাপতির পদ দখল করে রেখেছেন।

সমিতির সদস্য কছির উদ্দিন স্বীকার করেছেন যে, প্রতিদিন ৬০-৭০টি দলিল লেখার বিপরীতে প্রতি দলিলে ৩০০ টাকা করে নেওয়া হয় এবং তা সমিতির ফান্ডে জমা হয়। তবে ভুক্তভোগীরা বলছেন, বাস্তবে এই পরিমাণ আরও বেশি এবং সেটি নির্দিষ্ট কোনো নিয়মের ভিত্তিতে নয়, একেবারে খেয়ালখুশিমতো আদায় করা হয়।

আরও

সিভিল এভিয়েশন কার্যালয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

সিভিল এভিয়েশন কার্যালয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ
সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নিয়ম রয়েছে, সরকারি ফি এবং লেখক ফি তালিকাভুক্ত করে টানিয়ে রাখার, কিন্তু বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায় না। আইন অনুযায়ী কোনো লাইসেন্সধারী দলিল লেখক অনিয়ম করলে সাব-রেজিস্ট্রার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু দীর্ঘদিন ধরে এ নিয়ম উপেক্ষিত।

ভুক্তভোগী হুমায়ুন কবির রেজা ক্ষোভ প্রকাশ করে বলেন, "দলিল লেখার ফি জিজ্ঞেস করলে বলে নির্ধারিত কিছু নেই। সবাই নিজেদের ইচ্ছেমতো টাকা নেয়। টাকা না দিলে কোনো কাজ হয় না। আমরা জিম্মি হয়ে গেছি এই চাঁদাবাজদের হাতে।" একই অভিযোগ করেন জমি রেজিস্ট্রি করতে আসা আরিফুল ইসলাম, সমসের আলী এবং আব্দুর রহিম।

এই ব্যাপারে সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে ব্যস্ত দেখিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। তবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দাবি করেন, "চাঁদাবাজি নয়, আমরা সেবা দিয়ে পারিশ্রমিক নিই। কেউ খুশি হয়ে বেশি দেয়, কেউ কম। এই অর্থ সমিতির কল্যাণে ব্যয় হয়।"

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ঠাকুরগাঁও সদরসাব-রেজিস্ট্রার অফিসচাঁদাবাজির রাজত্ব
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ঠাকুরগাঁও সদর সাব-রেজিস্ট্রার রেজাউল করিম বলেন, “জিম্মি করে অর্থ আদায় গ্রহণযোগ্য নয়। এমন অভিযোগ এলে আমরা খতিয়ে দেখি এবং উর্ধতন কর্তৃপক্ষকে জানাই।”

আরও

নাফ নদীতে বিশেষ অভিযান, ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক একজন

নাফ নদীতে বিশেষ অভিযান, ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক একজন
বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুক ইতোমধ্যে এক পত্রে নির্দেশ দিয়েছেন, কোনো সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির নামে চাঁদা আদায় বন্ধ করতে। কিন্তু তদারকি ও আইন বাস্তবায়নের অভাবে নির্দেশনাগুলো কার্যকর হচ্ছে না।

এদিকে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী জানিয়েছেন, কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ পরিস্থিতিতে সাধারণ জনগণ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছে, যাতে করে জিম্মিদশা থেকে মুক্তি মেলে এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

টানা কমার পর আবার বাড়ল দেশের বাজারে সোনার দাম

টানা কমার পর আবার বাড়ল দেশের বাজারে সোনার দাম

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

এ সম্পর্কিত আরও পড়ুন

মিয়ানমারের বিস্ফোরণে কেঁপে উঠল টেকনাফ, সীমান্তজুড়ে আতঙ্ক

মিয়ানমারের বিস্ফোরণে কেঁপে উঠল টেকনাফ, সীমান্তজুড়ে আতঙ্ক

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে আবারও বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ। বুধবার (১ জুলাই) রাত ৯টার পর হ্নীলা থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত সীমান্ত এলাকায় পরপর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে ঘরবাড়ি কেঁপে ওঠে এবং সীমান্তবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ও সীমান্ত সূত্র জানায়, মিয়ানমারের সরকারি বাহিনী (জান্তা সরকার) বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মাকে লক্ষ্য

সিভিল এভিয়েশন কার্যালয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

সিভিল এভিয়েশন কার্যালয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

রাজধানীর সিভিল এভিয়েশন হেড অফিসে পল্টনে গুলিবিদ্ধ বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা মহিউদ্দিন রতনের ওপর যুবলীগের কর্মী হিসেবে পরিচিত জুয়েল ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়েছেন। ঘটনার পর দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। অভিযোগে আরও বলা হয়, ফ্যাসিবাদ কায়েমে অভিযুক্ত আওয়ামী লীগ ধীরে ধীরে আবারও সংগঠিত হচ্ছে এবং তাদের

নাফ নদীতে বিশেষ অভিযান, ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক একজন

নাফ নদীতে বিশেষ অভিযান, ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক একজন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি জাগীর হোসেন (২৮)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া (৯ নম্বর ওয়ার্ড) এলাকার আব্দুল হকের ছেলে। বিজিবি জানায়,

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবিতে কুয়াকাটা-ভাঙ্গা মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটারজুড়ে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পায়রা বন্দরের ছয় লেন সড়ক পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করে নাগরিক সমাজ। মানববন্ধনে জাতীয়তাবাদী দল (বিএনপি), কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর খেলার মাঠ ফিরে পেলো কুড়িগ্রামের উলিপুরের পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে, স্হানীয় কিছু লোকজন এলাকার চলাচলের রাস্তা দখল করে গৃহ নির্মাণ করে। এসময় পথচারীরা বাঁধ্য হয়ে বিদ্যালয়ের খেলার মাঠ দিয়ে চলাচল করতো। এক সময় মাঠটি পথচারীদের রাস্তায় পরিণত হয়। সরকারি উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলে পাশ্ববর্তী কিছু লোকের বাঁধায় তা বন্ধ হওয়ার উপক্রম হয়। ৩০ জুন