প্রকাশ: ১৪ মে ২০২৫, ২০:১৮

নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানের মেইন গেটের নির্মাণ কাজ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের পর ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার মইশড় এলাকায় এই ঘটনা ঘটে।
