রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মৌলভীবাজার উত্তপ্ত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৫, ১৯:৭

শেয়ার করুনঃ
মৌলভীবাজার উত্তপ্ত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

মৌলভীবাজার জেলাজুড়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। শনিবার (১০ মে) দুপুর থেকে মৌলভীবাজার জেলা শহর ও শ্রীমঙ্গল উপজেলায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সর্বদলীয় ছাত্র-জনতা।

মৌলভীবাজার প্রেসক্লাব পয়েন্টে দুপুর ১টা থেকে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিল জাতীয় পতাকা ও প্রতিবাদী ব্যানার। শহরজুড়ে তখন শোনা যায়, “লীগ ধর, জেলে ভর”, “আওয়ামী লীগ ব্যান করো”, “আজাদী আজাদী”, “খুনি কেন বাহিরে”—এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় পরিবেশ।

একইসঙ্গে, শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলে অনুরূপ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ। অংশগ্রহণকারীরা আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট গণহত্যাকারী’ হিসেবে আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধকরণ ও বিচারের আওতায় আনার দাবি জানান।

আরও

হাসিনার জন্মদিনে কেক ফেলে পালাল ছাত্রলীগের সন্দেহভাজনরা

হাসিনার জন্মদিনে কেক ফেলে পালাল ছাত্রলীগের সন্দেহভাজনরা
সমাবেশে এনসিপির নেতা এহসান জাকারিয়া বলেন, “গণঅভ্যুত্থানের আট মাস পেরিয়ে গেলেও এখনও গুম-খুন ও দুর্নীতির বিচার শুরু হয়নি। আওয়ামী লীগের খুনিরা বিদেশে পালিয়ে যাচ্ছে। আমরা রাজপথে জীবন দিতে প্রস্তুত।”

বিক্ষোভে অংশ নেওয়া যুবনেতা শাহ মিসবাহ বলেন, “জুলাইয়ের ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আওয়ামী লীগের পুনর্বিন্যাসের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে আছি, তবে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকব।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ছাত্রনেতা শাহীন ইকবাল বলেন, “আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলো বাংলাদেশে রাজনীতির অধিকার হারিয়েছে। গণঅভ্যুত্থানপন্থি সবাই তাদের নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে।”

বিক্ষোভকারীদের দাবি, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড ও গুম-খুনের জন্য দায়ী আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে।

আওয়ামী লীগমৌলভীবাজারনিষিদ্ধের দাবি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচি আজ শনিবার পর্যন্ত চলমান রয়েছে। পরিস্থিতি এখনো শান্ত হয়নি, তবে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার ও প্রশাসনের ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য সংলাপ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের পরামর্শ দিচ্ছেন অনেকে।

সর্বশেষ সংবাদ

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

রাষ্ট্রপতির আসনে ভাইয়ের মনোনয়ন, মাঠে বিএনপির ফয়সাল

রাষ্ট্রপতির আসনে ভাইয়ের মনোনয়ন, মাঠে বিএনপির ফয়সাল

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

এ সম্পর্কিত আরও পড়ুন

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

মাটির কাজ শেষ, রঙের অপেক্ষায় হাকিমপুরের প্রতিমা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মন্দিরগুলোতে প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তে রং ও সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপে আলোকসজ্জার কাজও চলছে পুরোদমে। এবার উপজেলার ২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। রোববার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, অধিকাংশ মণ্ডপে প্রতিমার মাটির

রাষ্ট্রপতির আসনে ভাইয়ের মনোনয়ন, মাঠে বিএনপির ফয়সাল

রাষ্ট্রপতির আসনে ভাইয়ের মনোনয়ন, মাঠে বিএনপির ফয়সাল

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ফয়সল আমিন তাঁর বাবা-মায়ের

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে ডিজিটাল পর্যটনের নতুন বার্তা

পর্যটনকে নতুন রূপ দিতে ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটন নগরী কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। রোববার সকাল ৯টায় বাংলাদেশ পর্যটন করপোরেশন, পটুয়াখালী জেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও কয়েকশ মানুষ অংশ নেন। কুয়াকাটা পৌরসভা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কুয়াকাটা-ঢাকা

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

পাচারকারীদের হাত থেকে মিলল অষ্টম শতকের নিদর্শন

চোরাকারবারীদের হাত থেকে অষ্টম-নবম শতকে ব্যবহৃত একটি বেলেপাথরের প্রত্নতাত্ত্বিক পিলারের অংশ উদ্ধার করে জয়পুরহাট-২০ বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় এলাকাবাসী। উদ্ধার হওয়া প্রত্নবস্তুর ওজন প্রায় ৩২০ কেজি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক যাচাই অনুযায়ী, নিদর্শনটির আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। শনিবার মধ্যরাতে জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়,

১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি

১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি

পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ১৫ জেলেসহ ‘এমবি মায়ের দোয়া-৬’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রলারে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকাল ১০টার দিকে আলীপুর মৎস্যবন্দর থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে এ