রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নওগাঁয় বিদ্যালয় সংলগ্ন পৌরবিধি লঙ্ঘনের অভিযোগে বিএমডিএ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

 Rifat Shobuj Hossain
রিফাত হোসাইন সবুজ নওগাঁ, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৪ মে ২০২৫, ১৭:৪৫

শেয়ার করুনঃ
নওগাঁয় বিদ্যালয় সংলগ্ন পৌরবিধি লঙ্ঘনের অভিযোগে বিএমডিএ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত
সরকারি প্রাথমিক বিদ্যালয় জবরদখল

নওগাঁ শহরের হাট নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পৌরবিধি ও বিল্ডিং কোড লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভা ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, বিদ্যালয়ের সীমানা থেকে ৮ ফুট দূরত্ব রেখে নির্মাণের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না।  

স্থানীয় সূত্রে জানা যায়, বিএমডিএ আত্রাই জোনের সহকারী প্রকৌশলী মো. আলী হোসেন তার ব্যক্তিগত বহুতল ভবন নির্মাণ করছেন। বিদ্যালয়ের ছাদ সংলগ্ন হয়ে নির্মাণকাজ চলায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।  

আরও

বিএনপির মোটরসাইকেল শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মোটরসাইকেল শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, নির্মাণকাজের শব্দ ও ধুলায় তাদের ক্লাসে ব্যাঘাত ঘটছে। তারা জানালা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে প্রতিনিয়ত।  

প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, "নির্মাণসামগ্রী বিদ্যালয়ের ছাদে রাখা হয়েছে এবং রড পিটানো হচ্ছে। এতে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।" তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অভিযুক্ত আলী হোসেন দাবি করেন, তিনি নিয়ম মেনেই নির্মাণকাজ করছেন। তবে বিষয়টি সমাধানে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন তিনি।  

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন বলেন, পৌর কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন এবং প্রয়োজনীয় সমন্বয় করা হবে।  

আরও

নওগাঁ বিদ্যালয় দেয়াল ভবনবিএমডিএ কর্মকর্তা বিল্ডিং কোড লঙ্ঘনসরকারি প্রাথমিক বিদ্যালয় জবরদখল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, "নির্মাণের নিয়ম লঙ্ঘন করা হলে তা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।"  

নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ. মমিন জানান, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়েছে। পৌরবিধি লঙ্ঘন প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

বিএনপির মোটরসাইকেল শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মোটরসাইকেল শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্যাংকিং ব্যবস্থায় নগদ অর্থ ফেরাতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

ব্যাংকিং ব্যবস্থায় নগদ অর্থ ফেরাতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

বিএনপির মোটরসাইকেল শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মোটরসাইকেল শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। বিএনপির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটে। আহতদের মধ্যে

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হামিরদী ও মানিকদাহ ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশ সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের জেরে প্রায় তিন ঘণ্টা ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় উভয় পাশে কয়েক হাজার যানবাহন

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় ডাকাতদের গাড়ির ধাক্কায় পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টায় সলঙ্গা থানা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান।

বাবাকে খুন করে হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও

বাবাকে খুন করে হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়েজ আলী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামে। যদিও শুক্রবার রাতেই এ ঘটনা ঘটে, পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়নি। শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল ও

প্রাইভেট পড়ানোর আশ্বাসে উপবৃত্তির সিম আটকে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রাইভেট পড়ানোর আশ্বাসে উপবৃত্তির সিম আটকে অর্থ আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ এবং সিমকার্ড আটকে রেখে প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় নিজাম উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের কাছ থেকে উপবৃত্তির সিমকার্ড ফেরত এবং আত্মসাৎ হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন দপ্তরে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী পরিবার। জানা গেছে, উপজেলার মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা মন্ডলের বাবা সুজন মন্ডল একজন মাছ বিক্রেতা।