রবিবার, ২৮ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার, স্বীকারোক্তি দিয়েছে পুলিশে

রাকিবুল ইসলাম তনু
রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী , জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৮:৪

শেয়ার করুনঃ
মাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার, স্বীকারোক্তি দিয়েছে পুলিশে

পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে মাকে নৃশংসভাবে হত্যার অভিযোগে তার ছেলে মো. খোকন হাওলাদার ইউসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ এপ্রিল রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিআইসি গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। খোকনের বিরুদ্ধে তার মা রিজিয়া বেগম (৫৫)-কে হত্যার অভিযোগ রয়েছে। ঘটনার দিন, রিজিয়া তারাবির নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই খোকন তার মাকে নির্মমভাবে আঘাত করে হত্যা করেন।  

এ ঘটনায় পরের দিন, ১১ মার্চ নিহতের ভাই মো. শহিদুল ইসলাম পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই জেলা পুলিশের একাধিক টিম তথ্য-প্রযুক্তি সহায়তায় তদন্তে নামে এবং দ্রুত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শনাক্ত করে। পুলিশের তদন্তে জানা যায়, খোকন দীর্ঘদিন ধরে তার মায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন এবং তার অভিযোগ ছিল, রিজিয়া বেগম বিবাহবহির্ভূত সম্পর্ক রাখতেন। এছাড়া, খোকনের দাবি ছিল যে, তার মা পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন, এমনকি তার আপন বোনকেও বিষ প্রয়োগে হত্যা করেন।  

তদন্তের সময় জানা যায়, খোকন হত্যার পরিকল্পনা দীর্ঘ সময় ধরে করেছিলেন। ঘটনার একদিন আগে গাজীপুর থেকে পটুয়াখালীতে আসেন তিনি। ইফতারের পর, তার বাবা ঘরে না থাকার সুযোগে খোকন তার মাকে হামলা করে প্রথমে একটি ভারী কাঠ দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। মায়ের প্রতিরোধের ফলে তার হাত ভেঙে যায় এবং পরবর্তীতে খোকন তার মাকে উপর্যুপরি আঘাত করে হত্যা করেন, শেষে লোহার দা দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে কোপ দেন।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গ্রেপ্তারের সময় খোকন হাওলাদারের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ভারী কাঠ (তক্তা) এবং লোহার দা উদ্ধার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে খোকন স্বীকার করেন যে, তিনি নিজের মাকে হত্যা করেছেন। পরে আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করা হয়।  

পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম সজল জানান, “ঘটনার পরপরই তদন্ত শুরু হয় এবং ধারাবাহিকভাবে তথ্য-প্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্ত গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি।”

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

পুলিশ প্রশাসনে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ

পুলিশ প্রশাসনে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ

প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়নেই সর্বোচ্চ গুরুত্ব: সেতুমন্ত্রী

প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়নেই সর্বোচ্চ গুরুত্ব: সেতুমন্ত্রী

চলতি বছরেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

চলতি বছরেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

এ সম্পর্কিত আরও পড়ুন

হাকিমপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্য সহ ৫ জন গ্রেফতার

হাকিমপুর পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্য সহ ৫ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর হিলি থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দুইজনের কাছ থেকে মোট ১২০ পিস টাফেন্ডাডল ট্যাবলেটও উদ্ধার করা হয়। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। রোববার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির

টেকনাফে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ আরো এক মাদক কারবারি আটক

টেকনাফে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ আরো এক মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে টেকনাফের মিঠাপানিরছড়া ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতে হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখ (৩০) গ্রেপ্তার হয়েছেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে র‌্যাব-১০ তাকে বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকা থেকে আটক করে। রোববার (২৮ জুন) বেলা ১১টায় ফরিদপুরে র‌্যাব-১০-এর সিপিসি-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এ তথ্য জানান। তিনি বলেন,

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত, আহত এক

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত, আহত এক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ ও নাঈম নামে দুই তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সাব্বির নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ (১৭) হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে। তিনি দারুস সুন্নাহ কামিল মাদরাসা

ফুলবাড়ী সীমান্তে উদ্ধার ৩ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

ফুলবাড়ী সীমান্তে উদ্ধার ৩ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। শনিবার (২৭ জুন) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ২টার দিকে ফুলবাড়ী