সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ভারতকে লক্ষ্য করে ১৩০ পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত: হুঁশিয়ারি পাকিস্তানের

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ২০:২০

শেয়ার করুনঃ
ভারতকে লক্ষ্য করে ১৩০ পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত: হুঁশিয়ারি পাকিস্তানের

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যেই ভয়াবহ এক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এবং ভারতীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ১৩০টিরও বেশি পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে শুধুমাত্র ভারতকে লক্ষ্য করে।

রেলমন্ত্রী আব্বাসি জানিয়েছেন, এসব ক্ষেপণাস্ত্র ভারতের দিকেই তাক করা আছে এবং এগুলো এমনি এমনি সাজিয়ে রাখা হয়নি। তাঁর এ ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের নেতাদের এমন বক্তব্য দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। এতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দিন দিন বাড়ছে।

পাকিস্তানের সামরিক নীতিমালা ‘ফুল স্পেকট্রাম ডিটারেন্স’ অনুযায়ী, ভারতের যেকোনো ধরনের সামরিক আগ্রাসন প্রতিরোধে প্রয়োজনে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এর মূল লক্ষ্য হলো পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতীয় সামরিক নীতির সম্ভাব্য আগ্রাসন ঠেকানো।

আরও

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

অন্যদিকে, ভারতের ‘কোল্ড স্টার্ট ডকট্রিন’ পরিকল্পিত হয়েছে দ্রুতগতির সীমিত সামরিক অভিযান পরিচালনার জন্য। বিশেষজ্ঞদের মতে, দুই দেশের এ বিপরীতমুখী সামরিক কৌশল যে কোনো সময় দ্রুততর সংঘাতের রূপ নিতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক প্রাণঘাতী হামলার ঘটনায় নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করেছে। যদিও ভারত এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট প্রমাণ আন্তর্জাতিক মহলের সামনে উপস্থাপন করেনি, অতীতের অভিজ্ঞতার আলোকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী সমর্থনের অভিযোগ করেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দক্ষিণ এশিয়ায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনার বৃদ্ধি শুধু এই অঞ্চলের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই এক মারাত্মক হুমকি তৈরি করছে। অতীতে যখনই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে, আন্তর্জাতিক মহল শান্তির আহ্বান জানিয়েছে। এবারও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ আঞ্চলিক শক্তিগুলো ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।

তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকদের আশঙ্কা, যদি সংঘাতের সূত্রপাত হয়, তাহলে তা সীমিত পর্যায়ে না থেকে পূর্ণমাত্রার যুদ্ধ বা ভয়াবহ পারমাণবিক সংঘর্ষে রূপ নিতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ ও বিপর্যয়কর।

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

সর্বশেষ সংবাদ

সাবেক উপদেষ্টার দুর্নীতির ১১ হাজার কোটি টাকার অভিযোগ: আসল প্রশ্ন, টাকা দিল কে?

সাবেক উপদেষ্টার দুর্নীতির ১১ হাজার কোটি টাকার অভিযোগ: আসল প্রশ্ন, টাকা দিল কে?

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে মার্কিন সেনা রেখে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভেনেজুয়েলার মতো ইরানের তেলও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরের সময় আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জ্বালানি চুক্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, শেষ

সরবরাহ সংকটের শঙ্কায় তেলের দাম ছুটছে শতকের ওপরে

সরবরাহ সংকটের শঙ্কায় তেলের দাম ছুটছে শতকের ওপরে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ ও অবকাঠামো ঘিরে নতুন সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম গত সপ্তাহে প্রায় ৮ শতাংশ বেড়েছে। জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠার পর সোমবারও দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ব্রেন্ট ১০৭ দশমিক ৫১ এবং ডব্লিউটিআই ১০২ দশমিক ৩২ ডলারে পৌঁছেছে। রয়টার্স জানিয়েছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা শুক্রবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপে পৌঁছেছে। এতে বাব

মোদি-শি বৈঠকে সীমান্ত শান্তির নতুন সমঝোতার বার্তা

মোদি-শি বৈঠকে সীমান্ত শান্তির নতুন সমঝোতার বার্তা

বিশ্ব অর্থনীতির ভারসাম্য ও ভূরাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেষ হয়েছে দুই দিনব্যাপী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। রোববার (১৩ সেপ্টেম্বর) দিনভর বহুপক্ষীয় আলোচনা ও দ্বিপক্ষীয় বৈঠকের পর সর্বসম্মতিক্রমে ৪৫ পৃষ্ঠা ও ১৪০ অনুচ্ছেদের ঐতিহাসিক ‘দিল্লি ঘোষণা’ গ্রহণের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ভারতের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,

কূটনৈতিক ট্রেন ছাড়ার ১৫ মিনিট পরেই ড্রোন হামলা, অক্ষত বরিস জনসন

কূটনৈতিক ট্রেন ছাড়ার ১৫ মিনিট পরেই ড্রোন হামলা, অক্ষত বরিস জনসন

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার মাত্র কিছুক্ষণ আগে একই রেলপথ দিয়ে যাওয়া অন্য একটি ট্রেনে ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, পোল্যান্ড সীমান্তসংলগ্ন ইয়াহোদিন এলাকায় রুশ ড্রোনটি আঘাত হানে। হামলার আশঙ্কায় আক্রান্ত ট্রেনটির সব যাত্রীকে নিরাপদে

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। লন্ডন বলেছে, সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুতিদের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাজ্যের উপ-স্থায়ী প্রতিনিধি কেট ফস্টার বলেন, ইয়েমেনে আবার সংঘাত শুরু করা এবং সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলার জন্য হুতিদের তীব্র নিন্দা জানায় ব্রিটেন। একই সঙ্গে সৌদি আরবের আত্মরক্ষার