প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৮:১৯

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি জামসেদুল ইসলাম ওরফে টুটুলকে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজিয়ে মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামসেদুল ইসলাম।
