শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬২৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হিলিতে তিন দিনে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৯:৫৫

শেয়ার করুনঃ
হিলিতে তিন দিনে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

সরবরাহ সংকটে দিনাজপুরের হিলি বাজারে হঠাৎ করে দেশি পেঁয়াজের দাম বেড়ে গেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষজন, যারা প্রতিদিনের খরচ মেটাতেই হিমশিম খাচ্ছেন।  

বৃহস্পতিবার হিলি বাজার ঘুরে দেখা যায়, গত তিনদিনে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমেছে উল্লেখযোগ্য হারে। মঙ্গলবার যেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ টাকা দরে, সেখানে বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকা কেজি।  

বাজারে পেঁয়াজ কিনতে আসা কসমেটিক্স দোকানের শ্রমিক রনি হোসেন বলেন, তিন দিনের ব্যবধানে ১৫ টাকা বেড়ে গেছে পেঁয়াজের দাম। তার মতে, প্রতিদিন গড়ে ৫ টাকা করে দাম বাড়ছে যা গরিব মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, দিন শেষে ৩০০ টাকা মজুরিতে সংসার চালানো যায় না, তার ওপর নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে।  

আরও

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের
আরেক ক্রেতা রফিকুল ইসলাম জানান, পুরো রমজানজুড়ে বাজার ছিল স্থিতিশীল। কিন্তু হঠাৎ করে চাল, তেল, পেঁয়াজ এবং রসুনের দাম বেড়ে গেছে। তার অভিযোগ, প্রশাসনের মনিটরিং না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  

বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল আহমেদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি না হওয়ায় দেশি পেঁয়াজেই সব চাপ পড়েছে। সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তার মতে, দ্রুত আমদানি চালু না হলে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সীমান্তপথে ভারত থেকে পেঁয়াজ আমদানি দীর্ঘদিন বন্ধ থাকায় এখন পুরো নির্ভরতা দেশি উৎপাদনের ওপর। উৎপাদন ও সরবরাহে সামান্য ব্যাঘাত ঘটলেই বাজারে দামের ওপর ব্যাপক প্রভাব পড়ছে।  

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সরকারের হস্তক্ষেপ এখন জরুরি বলে মনে করছেন ভোক্তা ও বিক্রেতারা। বিশেষ করে পবিত্র ঈদের আগেই যদি আমদানি কার্যক্রম শুরু না হয়, তবে পেঁয়াজের বাজার অস্থির হয়ে পড়বে বলে তাদের আশঙ্কা।  

হিলি পেঁয়াজ বাজারপেঁয়াজের দাম ২০২৫পেঁয়াজ আমদানি ভারতদেশি পেঁয়াজ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট বাজার নিয়ন্ত্রণ উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে জনমনে উদ্বেগ আরও বাড়ছে।  

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

এ সম্পর্কিত আরও পড়ুন

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। সেন্টমার্টিন দ্বীপকে

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে ফেরির ধাক্কায় পন্টুনের ফিঙ্গার ভেঙে ৩ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শতাধিক যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবা পাচার থামছে না। স্বল্প সময়ে কোটিপতি হওয়ার আশায় মাদক কারবারিরা নানা কৌশলে বড় বড় চালান দেশে ঢোকাচ্ছে। সীমান্তে কিছু চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও অনেক চালানই কৌশলে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। বাহকরা আটক হলেও মূল কারবারিরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ ও বর্ডার গার্ড

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর পারের ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রোহান ওই ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়। এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

রাজবাড়ীর গোয়ালন্দে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠা ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী মো. রাকিবুল ইসলাম। বিথী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার রাকিবুল ইসলামের