
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৯:৫৭

রাজবাড়ীতে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজবাড়ী ১নং আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মো. তামজিদ আহম্মেদ তা নামঞ্জুর করেন।
