রবিবার, ১৭ মে, ২০২৬৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ২৮ ঘন্টা পর উদ্ধার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২:৫৬

শেয়ার করুনঃ
পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ২৮ ঘন্টা পর উদ্ধার

রাজবাড়ীতে পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে আসিফ মুস্তাহিদ (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজের ২৮ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪ টার দিকে গোদারবাজার এলাকা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার ঘাট এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় আসিফ।

আরও

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নিখোঁজ আসিফ রাজবাড়ী পৌরসভার ধুঞ্চী এলাকার আবুল কালাম আজাদের ছেলে। সে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আসিফ ও তার তিন বন্ধু আকিবুল, রাফি ও সানি পদ্মা নদীর গোদারবাজার ঘাটে গোসল করতে নামে।তারা চারজন মিলে পদ্মা নদীর মাঝে জেগে ওঠা চরে সাঁতার কেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়।তারা সবাই সাঁতার কেটে চরে পৌঁছে যায়। দুপুর ১২টার দিকে তারা চর থেকে আবার সাঁতার কেটে ঘাটে ফেরার সময় আকিবুল, রাফি ও সানি তিনজন সাঁতার কেটে ঘাটে ফিরতে পারলেও আসিফ নদীর স্রোতে তলিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুর ২ টার দিকে ফরিদপুর থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।ওই দিন বিকেল ৫ টা পর্যন্ত উদ্ধার কর্যক্রম চালিয়েছিলো ডুবুরি দল।অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার বন্ধ করে তারা। গতকাল সাড়ে ১০ টা থেকে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এক পর্যায়ে বিকেল পৌনে ৪ টার দিকে তার মরদেহ ভেসে উঠলে ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মরদেহ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

আসিফের সঙ্গে থাকা বন্ধু সানি জানান, আমরা প্রথমে ঘাটেই গোসল করি। পরে সাঁতার কেটে নদীর মাঝে জেগে ওঠা চরে যাই। সেখান থেকে ফেরার সময় স্রোতে আসিফ তলিয়ে যায়।

আসিফের মামাতো ভাই ইয়াসির আরাফাত জানান,আমাদের বাড়ি পদ্মা নদীর কূল থেকে মাত্র ৫০০ মিটার দূরে। ফলে ওরা নিয়মিত পদ্মায় সাঁতার কাটে। আজকে সাঁতার কেটে কূল থেকে প্রায় ২০০ মিটার দূরের চরে যায়। ফেরার সময় আসিফ স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইনছার আলী জানান, বিকেল পৌনে ৪ টার দিকে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পদ্মার চরে চোরা বালিতে তার পা আটকানো অবস্থায় পাওয়া গেছে। আজ তার মরদেহ কিছুটা ভেসে উঠলে আমাদের ডুবুরি দল তা উদ্ধার করতে সক্ষম হয়।

সর্বশেষ সংবাদ

মেডিকেল ভর্তি প্রশ্নফাঁসে দিল্লিতে তীব্র বিক্ষোভ

মেডিকেল ভর্তি প্রশ্নফাঁসে দিল্লিতে তীব্র বিক্ষোভ

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

ইরান রুটে ৭৮ জাহাজের পথ পরিবর্তন যুক্তরাষ্ট্রের

ইরান রুটে ৭৮ জাহাজের পথ পরিবর্তন যুক্তরাষ্ট্রের

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রস্তুতি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রস্তুতি

জনপ্রিয় সংবাদ

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন কার্যক্রমকে নিবিড়ভাবে নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার (১৬ মে) দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সন্দেহজনক কার্যক্রম

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী, স্বজন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পানির অভাবে হাসপাতালের টয়লেট ও বাথরুম ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে হামের রোগীসহ মোট ৮৮ জন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি

মৌলভীবাজারে ব্যস্ত সময় কাটছে খামারিদের, প্রস্তুত ৭৪ সহস্রাধিক পশু

মৌলভীবাজারে ব্যস্ত সময় কাটছে খামারিদের, প্রস্তুত ৭৪ সহস্রাধিক পশু

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজার জেলার সাত উপজেলায় কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারি ও প্রান্তিক কৃষকরা। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার ৬ হাজার ২২৫টি খামার ও বাড়িতে মোট ৭৪ হাজার ৫৮৪টি গবাদিপশু মোটাতাজা করা হয়েছে। এর বিপরীতে জেলার মোট চাহিদা রয়েছে ৭১ হাজার ৭৭২টি পশু। ফলে চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থাকছে ২ হাজার ৮১২টি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর ভয়াবহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। বুধবার বিকেলে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখনীজানা ও বাদুরতলা এলাকায় নদীভাঙনের ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনকালে এমপি জামাল নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা উল্লেখ করে ২৪ কিলোমিটার দীর্ঘ টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন। তিনি জানান, ভাঙনরোধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আগামী ১০ দিনের মধ্যে

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্য খাদ্যগুদাম প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর- আত্রাই) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।   উদ্বোধনী বক্তব্যে প্রধান