শুক্রবার, ৩ জুলাই, ২০২৬২০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সুনামগঞ্জে কোরআন অবমাননা: দাঙ্গার ‘মূল হোতা’ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯

শেয়ার করুনঃ
সুনামগঞ্জে কোরআন অবমাননা: দাঙ্গার ‘মূল হোতা’ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সুনামগঞ্জে কোরআন শরিফ অবমাননার ঘটনায় সৃষ্ট হিন্দু-মুসলিম দাঙ্গার ‘মূল হোতা’ হিসেবে চিহ্নিত রিংকু কুমার দেবকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের দোয়ারাবাজার সদর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।  

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দোয়ারাবাজার উপজেলা সদর বাজার থেকে রিংকুকে গ্রেফতার করা হয়। শুক্রবার সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।  

আরও

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২৭

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২৭

২০২৪ সালের ৩ ডিসেম্বর রাতে দোয়ারাবাজার সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামের আকাশ দাস নামের এক যুবকের ফেসবুক পোস্টে কোরআন শরিফ অবমাননার একটি মন্তব্য দেখা যায়। এরপর থেকে ওই এলাকায় শুরু হয় গণউত্তেজনা এবং উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ তাৎক্ষণিকভাবে আকাশ দাসকে গ্রেফতার করলেও হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়িয়ে দেওয়ার পেছনে রিংকু দেবের ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠে।  

দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ জাহিদুল হক জানান, রিংকু দেব দাঙ্গা উসকে দেওয়ার পর থেকেই আত্মগোপনে ছিলেন। দীর্ঘ তদন্ত এবং অনুসন্ধানের পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়। শুক্রবার রিংকুকে সুনামগঞ্জ সদর মডেল থানায় অন্য একটি মামলায় গ্রেফতার দেখিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার
রিংকু কুমার দেব
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

উল্লেখ্য, রিংকু দেব দোয়ারাবাজার উপজেলার প্রয়াত যতীন্দ্র মোহন দেবের ছেলে এবং স্থানীয়ভাবে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। তার গ্রেফতারের পর এলাকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।  

পুলিশ জানিয়েছে, কোরআন অবমাননার ঘটনায় মূল অভিযুক্ত আকাশ দাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি দাঙ্গা উস্কে দেওয়া এবং সম্প্রীতি নষ্ট করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।  

এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা পুলিশ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হবে।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-চীন ইস্যুতে সতর্ক অবস্থানে নজর রাখছে ভারত

বাংলাদেশ-চীন ইস্যুতে সতর্ক অবস্থানে নজর রাখছে ভারত

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

এ সম্পর্কিত আরও পড়ুন

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী ব্যবহার করে ইয়াবা পাচারের একটি বড় চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলেও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। অভিযান

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় কৃষিজমির মাটি কাটার অভিযোগে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে তিনটি ড্রেজার মেশিন ধ্বংসের পাশাপাশি প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর ও সুবিল পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে কৃষিজমিতে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এ উদ্যোগ

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

নওগাঁর আত্রাই উপজেলায় একটি বসতবাড়িতে চুরির ঘটনায় চোরাই মালামালসহ এক যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, উপজেলার বিষা ইউনিয়নের একটি বাড়িতে মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে মো. রাসেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে নেওয়া প্রায় ১০ কোটি টাকার গ্রামীণ পানি সরবরাহ ও স্বাস্থ্যবিধি প্রকল্প দীর্ঘদিন ধরে স্থবির হয়ে রয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় আড়াই হাজার পরিবার। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্বল তদারকির কারণেই প্রকল্পটি কার্যত মুখ থুবড়ে পড়েছে। জনস্বাস্থ্য

গোয়ালন্দে প্রীতি ম্যাচে বরিশালের জয়

গোয়ালন্দে প্রীতি ম্যাচে বরিশালের জয়

রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে টাইব্রেকারে রাজবাড়ী মহিলা দলকে হারিয়ে জয় তুলে নিয়েছে বরিশাল মহিলা দল। নির্ধারিত সময়ে দুই দলই ২-২ গোলে সমতায় থাকলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বরিশালের ফুটবলাররা। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ ম্যাচের আয়োজন করে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের