
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৪, ২১:১৬

দেশের শীর্ষ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পিএলসির কর্মী সম্মেলন ও বীমা দাবী পরিশোধের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার কুয়াকাটা পর্যটন হলিডে হোমস মাঠে এই অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তার গ্রাহকদের বীমা দাবী যথাসময়ে পরিশোধ করে, যার ফলে কোম্পানির প্রতি জনগণের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ বীমা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী সভাপতিত্ব করেন, এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, মো. খুরশীদ আলম পাটোয়ারী, কাজী আব্দুল মতিন, মো. জিএম হেলাল উদ্দিন, মো. আমিনুল ইসলাম চৌধুরী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে সাত শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তার গ্রাহক সেবা এবং আন্তরিকতার কারণে দেশের শীর্ষ বীমা কোম্পানি হিসেবে পরিচিতি পেয়েছে। তারা আরও জানান, চলতি বছর কোম্পানিটি চারটি পুরস্কার পেয়েছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

এই অনুষ্ঠানের মাধ্যমে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তার কর্মীদের উদ্দীপ্ত করে এবং গ্রাহকদের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।