শুক্রবার, ২০ মার্চ, ২০২৬৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ধর্মীয় সম্প্রীতি নষ্টে প্রতিবেশী দেশের মদত: বক্তারা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ২:৪৬

শেয়ার করুনঃ
ধর্মীয় সম্প্রীতি নষ্টে প্রতিবেশী দেশের মদত: বক্তারা

দেশের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তঃধর্মীয় সম্প্রীতি পরিষদ (আসপ) আয়োজিত ‘সম্প্রীতির বন্ধন’ শীর্ষক মানববন্ধন ও সমাবেশে বক্তারা এই আহ্বান জানান।

আরও

মৌলভীবাজারে শতাধিক মানুষের ঈদ উদযাপন

মৌলভীবাজারে শতাধিক মানুষের ঈদ উদযাপন

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি ও তাদের মদতদাতা প্রতিবেশী দেশের একটি গোষ্ঠী এই ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সকল ধর্মের মানুষের ঐক্যের কোনো বিকল্প নেই।

বক্তারা অভিযোগ করেন, সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস এই ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করেছেন। সরকার ইতোমধ্যেই তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করেছে। বক্তারা আরও বলেন, "যদি সমাজে আরও চিন্ময়ের মতো ষড়যন্ত্রকারী থাকে, তাদেরও গ্রেফতার করতে হবে।"

আরও

ঈদের আগেই ফাঁকা দৌলতদিয়া ঘাট, নেই যাত্রী চাপ

ঈদের আগেই ফাঁকা দৌলতদিয়া ঘাট, নেই যাত্রী চাপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জামিলুন্নেছা বলেন, "আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে এদেশে জন্মগ্রহণ করেছি। এটি আমাদের সবার দেশ। আমরা সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করব। কোন ষড়যন্ত্রকারীর অপতৎপরতায় এ দেশের সম্প্রীতি বিনষ্ট হতে দেব না।"

ধর্মীয় সম্প্রীতি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবু সায়েম সরকারকে আহ্বান জানিয়ে বলেন, "যদি কেউ দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তবে তাদের কঠোরভাবে দমন করতে হবে। প্রতিবেশী দেশের চাপ উপেক্ষা করে দেশের স্বার্থ রক্ষা করতে হবে।"

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ঠু বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত। তারা হাজার হাজার খুন ও গুমের জন্য দায়ী। তারা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে ক্ষমতায় ফিরে আসার অপচেষ্টা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সুকুমল বড়ুয়া বলেন, "এ দেশের হাজার বছরের সম্প্রীতি নষ্ট হবে না। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এদেশে থাকব। যারা পরাজিত শক্তি, তারা পালিয়ে গেছে। তারা এখন সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে। এটি হতে দেওয়া যাবে না।"

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এ মজিদ বলেন, "প্রতিবেশী দেশ কখনো আমাদের ভালো করতে চায়নি। যখনই দেশ এগিয়ে যায়, তখনই ষড়যন্ত্র করে আমাদের থামানোর চেষ্টা করা হয়। আমরা আর কোনো ষড়যন্ত্রে পা দেব না। দেশের স্বাধীনতার চেতনা ও ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা এই সম্প্রীতির বন্ধন ভাঙার ষড়যন্ত্র করবে, তাদের এ দেশে জায়গা হবে না।"

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় কুন্ডু, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, দপ্তর সম্পাদক গোবিন্দ কুন্ডু, এবং গিওর সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) জীবন কুমার সাহা।

বক্তারা দেশের অগ্রগতি ও সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

সর্বশেষ সংবাদ

রাতে ঝড়-বৃষ্টি, ঈদের ঈদের দিনেও আশঙ্কা-সতর্কতা

রাতে ঝড়-বৃষ্টি, ঈদের ঈদের দিনেও আশঙ্কা-সতর্কতা

ঈদের আদর্শে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদের আদর্শে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ঈদে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল সারাদেশে ঈদ

শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল সারাদেশে ঈদ

ঈদের আগেই ফাঁকা দৌলতদিয়া ঘাট, নেই যাত্রী চাপ

ঈদের আগেই ফাঁকা দৌলতদিয়া ঘাট, নেই যাত্রী চাপ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদের আগেই ফাঁকা দৌলতদিয়া ঘাট, নেই যাত্রী চাপ

ঈদের আগেই ফাঁকা দৌলতদিয়া ঘাট, নেই যাত্রী চাপ

রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীদের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট। তবে পবিত্র ঈদুল ফিতরের আগের দিন বিকেলে এই ব্যস্ত নৌপথে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র—যাত্রীশূন্য ঘাট। শুক্রবার (২০ মার্চ) বিকেল ৩টার দিকে সরেজমিনে দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট ঘুরে এমন দৃশ্য দেখা যায়। সাধারণত ঈদের সময় ঘাটে যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি থাকলেও এবার

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে নোয়াখালীর বিভিন্ন এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কিছু মুসল্লি। শুক্রবার (২০ মার্চ) সকালে জেলার তিনটি উপজেলার অন্তত ছয়টি গ্রামে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করেন এসব গ্রামের বাসিন্দারা। তারা দীর্ঘদিন ধরে নির্দিষ্ট ধর্মীয় পদ্ধতি অনুসরণ করে সৌদি

মৌলভীবাজারে শতাধিক মানুষের ঈদ উদযাপন

মৌলভীবাজারে শতাধিক মানুষের ঈদ উদযাপন

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে স্থানীয় কয়েকটি পরিবার। শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের এই জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী নামে এক ব্যক্তি। এতে এলাকার শতাধিক নারী ও পুরুষ মুসল্লি অংশ নেন।   এদিকে আগাম ঈদ উদযাপনকে কেন্দ্র করে স্থানীয় আলেম ও সচেতন ধর্মপ্রাণ মুসল্লিদের

দিনাজপুরে তিন স্থানে আগাম ঈদ, নারী পুরুষ একসঙ্গে নামাজ

দিনাজপুরে তিন স্থানে আগাম ঈদ, নারী পুরুষ একসঙ্গে নামাজ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের ন্যায় দিনাজপুরের বিরামপুর ও চিরিরবন্দর উপজেলায় মুসল্লিদের একটি অংশ আগাম পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে এসব এলাকায় পৃথক পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও অংশগ্রহণ করেন। বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর জামে মসজিদ এবং বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদরাসা মাঠে সকাল ৮টায় দুটি ঈদের

ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন

ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় ডহরশংকর এলাকার দারুস সুন্নাহ জামে মসজিদের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে নারীরাও অংশ নেন, যা স্থানীয়ভাবে এক ভিন্নধর্মী চিত্র তৈরি করে। জামাতে ইমামতি