শুক্রবার, ২৯ মে, ২০২৬১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আব্দুল গফুরের ওপর হামলা, উত্তাল তজুমদ্দিন সড়ক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০:৪৪

শেয়ার করুনঃ
আব্দুল গফুরের ওপর হামলা, উত্তাল তজুমদ্দিন সড়ক

তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল গফুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে দলটির নেতা-কর্মীরা। এসময় তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করা হয়, ফলে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। শুক্রবার সকালে তজুমদ্দিন উপজেলার মুচি বাড়ি কোনা এলাকাসহ বিভিন্ন সড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে নৌবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পাটোয়ারী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সদস্য সচিব আব্দুল গফুরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।

আরও

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

বিক্ষোভকারীরা তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সাধারণ জনগণও বিক্ষোভে যোগ দেয়, ফলে সড়কের যান চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা একত্রে অভিযান চালায়। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং অবরোধকারীদের সরিয়ে দিয়েছেন। তিনি আরও জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বলেন, আব্দুল গফুরের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। তারা এই হামলাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে দাবি করেন। এ ধরনের সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন দলটির নেতারা।

তজুমদ্দি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীর ঢল, বৃষ্টিতে দুর্ভোগ

ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীর ঢল, বৃষ্টিতে দুর্ভোগ

এদিকে বিক্ষোভ ও অবরোধের কারণে সড়কপথে চলাচলকারী সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের বিকল্প পথে যাতায়াত করতে হয়। তবে নৌবাহিনীর তৎপরতায় দ্রুত সড়ক যোগাযোগ পুনরুদ্ধার হয়।

সর্বশেষ সংবাদ

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে কোরবানির ঈদ

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে কোরবানির ঈদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

ঝালকাঠির রাজাপুরে কালবৈশাখী ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ৫৫ নম্বর আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড ভবনের ওপর একটি চাম্বল গাছ ভেঙে পড়ে দুটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এতে ভবনের চালা দুমড়ে-মুচড়ে যায় এবং শ্রেণিকক্ষ দুটি পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে। ঘটনার সময় ঈদুল আজহার ছুটি চলমান থাকায় বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না, ফলে

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (২৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানার সার্কেল এএসপি’র নির্দেশনা এবং ওসি মো. জাকির হোসেনের পরামর্শে পুলিশের দুটি পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০ পিস ইয়াবা ও

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। এই ঘোষণাকে ঘিরে পুরো গ্রামে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে

হিলিতে টুংটাং শব্দে নির্ঘুম কামাড় পল্লী

হিলিতে টুংটাং শব্দে নির্ঘুম কামাড় পল্লী

আর মাত্র দুই দিন পর পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদকে কেন্দ্র করে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজার ও আশপাশের গ্রামগুলোতে কামারপল্লীর কর্মকারদের ব্যস্ততা এখন চরমে। দিন-রাত টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কামারশালাগুলো। কোরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় দা, বঁটি, ছুরি, চাকু ও চাপাতি তৈরি ও শাণ দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সোমবার (২৫ মে) সরেজমিনে বাংলাহিলি