
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪, ১৮:৩১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মৌলভীবাজার জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদের নেতৃত্বে কাশিনাথ রোড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলোর মাধ্যমে বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির নেতাদের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, সহ-সভাপতি শেখ সাহেদ, রাকিব আহমেদ, রকি আহমেদ, মোজাম্মেল হোসেন সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আহমেদ, কাওসার আহমেদ সাজু, তাজুদ চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটি দলের তৃণমূল শক্তিকে আরো শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত করবে। তারা বলেন, "আমরা বিশ্বাস করি, ফয়জুল করিম ময়ুনসহ নবনির্বাচিত নেতৃবৃন্দ দলকে আরও গতিশীল ও শক্তিশালী করবেন।"
কোনো ট্যাগ পাওয়া যায়নি

মিছিল ও সমাবেশে উপস্থিত ছাত্রনেতারা দলের শৃঙ্খলা এবং কর্মীসমাজের ঐক্য বজায় রাখার কথা জানিয়ে ভবিষ্যতে আরও ব্যাপক কর্মসূচি পরিচালনা করার পরিকল্পনা ঘোষণা করেন।