
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০:৩৩

পিরোজপুরের কাউখালীতে ইয়াবা সহ যুবককে গ্রেফতার করে সোমবার ২৮ অক্টোবর পিরোজপুর জেল হাজতে প্রেরণ করে কাউখালী থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, রবিবার রাতে কাউখালী থানার এসআই বিপ্লব বিশ্বাসের নেতৃত্বে উপজেলা শহরের টেম্পু স্টানে এক ঝটিকা অভিযান করে উপজেলার চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে মোঃ হাসান (২৪)কে ৫পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।

এ ব্যাপারে কাউখালী থানায় একটি মামলা হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, থানায় মামলা হয়েছে। আসামিকে সোমবার ২৮ অক্টোবর পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি