
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১৬:৫২

হাকিমপুরের আলীহাট ইউনিয়নে অনুষ্ঠিত হল ছাত্রদলের কর্মী সম্মেলন। সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৫ টায় হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেজবাউল হাসনাত।
কর্মী সম্মেলনে উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে ছাত্রলীগের কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ। ছাত্রলীগের ইতিহাস ও তাদের কার্যক্রম সবাই জানেন। তাই আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে আসার আহ্বান জানাচ্ছি। ছাত্রদলের সদস্য সংখ্যা বাড়লে বিএনপি আরও শক্তিশালী হবে।”
তিনি জানান, আগামীতে ছাত্রদলের ইউনিয়ন, কলেজ ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠন করা হবে। এ জন্য সকলকে কমিটিতে অংশগ্রহণের আহ্বান জানান আনোয়ার হোসেন।

এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহ-সভাপতি প্রভাষক শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি নেতা মুশফিকুর রহমান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেনসহ অন্যান্য নেতারা সমাবেশে বক্তৃতা করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
সম্মেলনে বক্তারা ছাত্রদলের উন্নয়ন এবং সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের প্রতি সকলের সমর্থন প্রত্যাশা করেন। এই সম্মেলনকে কেন্দ্র করে আলীহাট ইউনিয়ন ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।