
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০:৫৯

শ্রীমঙ্গলে 'দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল মহসিন অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক), সজেকা হবিগঞ্জ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক রফি আহমেদ চৌধুরী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি এ.এন. এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র কুমার ভট্টাচার্য, এবং সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী রাজা।
বিতর্কে অংশগ্রহণ করে শ্রীমঙ্গলের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় ও শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় রানার্সআপ হিসেবে স্বীকৃতি পায়। এছাড়া শ্রেষ্ঠ বক্তার সম্মান অর্জন করেন বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের দলনেতা নাজমীন আক্তার।

বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক রফি আহমেদ চৌধুরী, মো. সাইফুল ইসলাম এবং পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ। মডারেটরের দায়িত্ব পালন করেন দেবাশীষ চৌধুরী রাজা। অনুষ্ঠানে টাইমিংয়ের দায়িত্ব পালন করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অংস্কন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন। এ ধরনের উদ্যোগ দেশের যুবসমাজে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেছেন অতিথিরা।