
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩১

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টস-এর সত্ত্বাধিকারী মো. মজিদ (৫০) নিখোঁজ রয়েছেন। তিনি মিরাবাজার খাড়পাড়া এলাকার বাসিন্দা এবং মিতালী-৭১ এর পরিচিত মুখ। নিখোঁজের ব্যাপারে তার স্ত্রী পান্না বেগম রোববার সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৩০) করেছেন।
পান্না বেগম জানান, মো. মজিদ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মিরাবাজারস্থ বাসা থেকে জিন্দাবাজারের এইচ আর গার্মেন্টস-এর উদ্দেশ্যে বের হন। ওই দিন তার কাছে ক্লায়েন্টকে দেয়ার জন্য ৩ লক্ষ টাকা ছিল। কিন্তু রাতের অন্ধকারে বাসায় ফিরে না আসায়, তিনি তার মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নেয়া হয়, তবে তার কোনো সন্ধান মেলেনি।

মো. মজিদ শারীরিকভাবে মোটা, গায়ের রং শ্যামলা এবং উচ্চতায় ৫ ফুট। তিনি সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলেন। নিখোঁজের সময় তার পরনে আকাশী শার্ট এবং ছাই কালারের গ্যাবাটিন প্যান্ট ছিল।
মো. মজিদের পরিবার তাঁর সন্ধানে সাধারণ জনগণের সাহায্য কামনা করছে। যদি কেউ তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে: ০১৭১২-৩০৩৭৩৪ বা ০১৬৩২-০৭১৭৭১। নিখোঁজের খবর সিলেটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশের নজরে রয়েছে এবং তারা মো. মজিদের সন্ধান পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
