
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৪, ২:৪

কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক মানব জমিন ও বিজয় টিভির কুয়াকাটা প্রতিনিধি হোসাইন আমিরের বাবা মো. হামেজ হাওলাদার (৯৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন... রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মো. হামেজ হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড় ছেলে শাহজাহান হাওলাদারের বাড়িতে মৃত্যুবরণ করেন। রাত সাড়ে নয়টায় পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার প্রস্তুতি চলছে।
মো. হামেজ হাওলাদারের মৃত্যুতে কুয়াকাটা প্রেসক্লাব, কলাপাড়া প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। সংগঠনগুলো শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।

হোসাইন আমিরের পিতার মৃত্যুতে নানা শ্রেণি-পেশার মানুষ তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।