
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুঞ্জিল শেখ (৫০) নামের এক মিশু গাড়ী চালকের হাত পা বাধাঁ লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকালে ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার সকালে রঘুনাথপুর গ্রামের ভুইয়াগাঁতী হতে সলঙ্গা যাওয়ার রাস্তার পাশে দেশ ইটভাটার ইটের খামালের ওপর হাত পা বাধা একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা রুবেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।#
কোনো ট্যাগ পাওয়া যায়নি