বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দেশের ওষুধ ও পোশাকের বাজার দখলের ষড়যন্ত্র হচ্ছে: আসিফ মাহমুদ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, ৫:৪২

শেয়ার করুনঃ
দেশের ওষুধ ও পোশাকের বাজার দখলের ষড়যন্ত্র হচ্ছে: আসিফ মাহমুদ

শ্রমিক বিক্ষোভকে উসকে দিয়ে বাংলাদেশের ওষুধ ও পোশাকের বাজার দখলের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। বর্তমান সরকার এই ধরনের পাঁয়তারাকে কঠোর হস্তে দমন করবে বলেও জানান তিনি।

চলমান শ্রমিক বিক্ষোভ নিয়ে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার আগে শ্রমিকনেতাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন তিনি।

আরও

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

আসিফ মাহমুদ বলেন, আরএমজি এবং নন-আরএমজি উভয় ক্ষেত্রে কিছু শ্রমিক অসন্তোষ দেখা দিচ্ছে। শ্রমিকদের কিছু দাবি আছে। গত ফ্যাসিবাদী সরকার একপেশে আচরণ করেছে। গত বছর আমরা দেখেছি মজুরি নির্ধারণ আন্দোলনে কীভাবে গুলি করে চারজন শ্রমিককে হত্যা করা হয়েছে। নিপীড়নমূলক মামলা দেওয়া হয়েছে শ্রমিকদের নামে। এই সরকার শ্রমিকদের ন্যায্য এবং আইনসঙ্গত সব দাবি পূরণে শ্রমিকদের পক্ষ থেকে কাজ করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, ২০২৩ সালে মজুরি আন্দোলনে শ্রমিকদের নিপীড়নমূলক এবং মিথ্যা যেসব মামলা দেওয়া হয়েছিল, সেসব মামলা তুলে নেওয়ার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। সেই মামলাগুলো দ্রুত তুলে নেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বকেয়া বেতন নিয়ে যে শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে, আমরা ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি খুব দ্রুত যেন মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধ করেন। তার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে।

আরও

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

উপদেষ্টা বলেন, শ্রমিকনেতাদের সঙ্গে গতকাল থেকে আমরা পালাক্রমে বৈঠক করছি। গতকাল দুইটা এবং আজ একটাসহ তাদের সঙ্গে তিনটি মিটিং হয়েছে। তারা সবাই ঐকমত্য পোষণ করেছেন যে, শ্রমিকদের কিছু দাবি-দাওয়া তো আছেই, এর পাশাপাশি বহিরাগত যাদের শ্রমিক ও শিল্পের সঙ্গে সম্পর্ক নেই, এমন কিছু লোকজন দেখা যাচ্ছে, যারা হেলমেট ও হাফপ্যান্ট পরে বিভিন্ন কারখানায় ঢিল ছুড়ছে, হামলা করছে।

আসিফ বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে দুষ্কৃতকারী এবং বহিরাগতরা এসে দেশের শিল্প ধ্বংসের মতো পাঁয়তারা এবং ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। শ্রমিকদের যে ন্যায্য দাবি-দাওয়া আছে, সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করছি শ্রমিকনেতাদের সঙ্গে। তাদের যেগুলো লং টার্ম দাবি-দাওয়া আছে, সেগুলো সমাধানের ব্যাপারে আমরা তাদের সঙ্গে কাজ করে যাবো। কিন্তু যারা ষড়যন্ত্র করছে এবং দুষ্কৃতকারী যারা আছে, যাদের চিহ্নিত করা গেছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আমরা এটাও জানতে পেরেছি ঝুট ব্যবসা দখলের নামে বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে এবং কোপাকুপির মতো ঘটনা ঘটেছে। ঝুট ব্যবসা দখলের জন্য সেখানে কিছু বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে এবং এখানে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন। সে ব্যাপারটি সমাধানের জন্য সরকার কঠোর ব্যবস্থা নেবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শ্রম উপদেষ্টা আরও বলেন, এখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে শ্রমিক বিক্ষোভকে উসকে দিয়ে এবং এর মধ্যে বহিরাগত অনুপ্রবেশ করে আমাদের এই বাজার দখলের এক ধরনের পাঁয়তারা চলছে। আমরা এটাকে কঠোর হস্তে দমন করবো।

আমাদের গার্মেন্টসের বাজার কারা দখল করতে চায়? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অসিফ বলেন, আমাদের শুধু গার্মেন্টস না, নন-আরএমজি সেক্টরের যে ওষুধ শিল্প, আমাদের ওষুধ শিল্প ঈর্ষণীয়ভাবেই ভালো করেছে বিগত বছরগুলোতে এবং ওষুধে আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ এবং আমরা বিদেশেও রপ্তানি করছি।

তিনি বলেন, আমরা দেখেছি গত ৫০ বছরে ওষুধ শিল্পে কোনো বিক্ষোভ হয়নি। তারা সব ধরনের স্ট্যান্ডার্ড মেনে চলে। কিন্তু এখন আমরা দেখতে পারছি কিছু বহিরাগত লোকজন ঢুকে সেখানে সমস্যা তৈরি করার চেষ্টা করছে। আমরা দেখেছি যে সবগুলো ওষুধ কারখানাগুলোতে একই ধরনের দাবি। সেখানে অনেকগুলো অযৌক্তিক দাবি আমরা দেখেছি।

আসিফ মাহমুদ বলেন, ওষুধ শিল্প এবং গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ যে উন্নতি করেছে এবং বাংলাদেশের অর্থনীতি সচল রাখা এবং উন্নতি করার গুরুত্বপূর্ণ জায়গা, সেটা নিয়ে অনেকেরই ঈর্ষা আছে। অনেকেরই সেই বাজার দখলের প্রয়াস এর আগেও আপনারা দেখেছেন। আমাদের যারা ক্রেতা আছেন বাইরের তাদের কাছে যদি তুলে ধরা যায়, এখানে পরিস্থিতি ভালো না, সেক্ষেত্রে সেটা তাদের জন্যই পথ তৈরি করে দেয়। সে জায়গা থেকে আমাদের কাছে ইনফরমেশন আছে, আমরা দেখছি যে যারা বহিরাগত এবং এই শিল্প ও শ্রমের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদেরও এখানে ঢোকানো হচ্ছে এবং ইনভেস্ট করা হচ্ছে তাদের এখানে রাখার জন্য। লাঠিসোঁটা নিয়ে কারখানায় হামলা করছে তারা।

কারখানা মালিকদের সফট লোন দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এই উপদেষ্টা বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে তিন হাজার কোটি টাকা সফট লোন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটাকে আরও কীভাবে বাড়ানো যায়, আমরা সে চেষ্টা করছি।

আন্দোলনের পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, গতকাল পরিস্থিতি কিছুটা কঠিন ছিল। তবে আজ মোটামুটি পরিস্থিতি উন্নতির দিকে আছে এবং চিহ্নিত করা গেছে, কারা এই সমস্যা উসকে দিচ্ছে এবং বহিরাগত কারা আসছে। আশা করি, আগামী দুই-একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

সর্বশেষ সংবাদ

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

জনপ্রিয় সংবাদ

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ, অসহায়, অসুস্থ ও গৃহহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫ জন মানুষের মধ্যে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত) ডাঃ সিনথিয়া তাসমিন কর্তৃক শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব অনুসন্ধানী সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা- হয়রানি মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী শাহী মসজিদের দান-অনুদানের ৩০ লাখ টাকার বেশি অর্থের হিসাব না পাওয়ার অভিযোগ উঠেছে মসজিদের মোতাওয়াল্লি মীর শামসুজ্জামান পান্নার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, গত দুই বছরের বেশি সময়ে মসজিদের বিভিন্ন খাত থেকে ৬১ লাখ টাকা সংগ্রহ হলেও বড় অঙ্কের অর্থের কোনো হিসাব দেওয়া হচ্ছে না। এমনকি মসজিদের ইমামের কাছ থেকেও মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় এক লাখ টাকা মূল্যের চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭) এবং মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া সরকারি আশ্রয়কেন্দ্র এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কাজে গিয়ে রবিউল ইসলাম রবিন নামে সৌদি আরবপ্রবাসী এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তা ও কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর জেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার রবিন আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের