
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ২২:৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল না পেয়ে অভিমানে সোহাগ মিয়া নামের দশ বছর বয়সী এক শিশু আত্মহত্যা করেছে। সোমবার সকালে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সোহাগ সোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকার সজল মিয়ার ছেলে ও সোনাহাট আল কারিম ইসলামি একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র।
সোনাহাট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন পরিবারের বরাত দিয়ে বলেন, সোহাগ স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। মোবাইলের প্রতি তার আসক্তি ছিল। মোবাইল দেখা নিয়ে সোমবার সকালে তার বোনের সাথে ঝগড়া হয়। এসময় সোহাগের বাবা মোবাইলটি বন্ধ করে লুকিয়ে রাখেন। মোবাইল না পেয়ে সোহাগ কান্নাকাটি করে এক সময় ঘরের ভেতরে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি