
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ২০:৩৪

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকার ১৮ নম্বর ব্রিজের উপর এই দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সরিয়ে নেন।
নিহত ওই ব্যক্তি পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর এলাকার আতাতুল্লাহ ফকিরের ছেলে সাজেদুল ইসলাম (৪৫)। তিনি গাজীপুরের ভাওয়াল গড়ে চাকরি করতেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, মোটরসাইকেল যোগে সাজেদুল সকালে গাজীপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেলটি ব্রিজের উপর পরে যায়। পরে পেছনে থাকা একটি ট্রাক মোটরসাইকেলটির উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাজেদুলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় বাস ও ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি