
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১৮:১১

প্রবল বর্ষণ ও উজানের ঢলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ২৩ ভেন্ট রেগুলেটর ভেঙে গেছে। এতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী দাগনভূঞাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৬ আগস্ট) বেলা সোয়া ১১টায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পানির তোড়ে রেগুলেটর দেবে গিয়ে কপাট ভেঙে গেছে। ভাটার সময় বন্যার পানি নামলেও জোয়ারের সময় এখন লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। বিষয়টি নিয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিমসহ কাজ করা হচ্ছে।

বিস্তারিত আসছে...
কোনো ট্যাগ পাওয়া যায়নি