
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ৪:২০

আলাদা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানের ৫ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৪ আগস্ট) আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল হসানের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পরে নিউ মার্কেট থানায় দায়ের হওয়া সবুজ আলী হত্যা মামলাতেও এই তিন জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করে কোস্টগার্ড। এরপর তারা এ দুজনকে পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে।

অন্যদিকে ১৫ আগস্ট ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে আন্দোলনের সময় ছাত্র হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
