
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ২২:১১

বরিশালের হিজলা উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌপুলিশের যৌথ অভিযানে নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২৪ আগস্ট) দুপুরে উপজেলার পুরাতন হিজলা বাজারে ২টি জালের দোকানে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

এসময় আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে ছিলেন, হিজলা নৌপুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোঃ জহিরুল হক। অভিযানে কাউকে আটক করা যায়নি বলেও জানিয়েছেন তিনি। পরে জব্দকৃত কারেন্ট জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি