শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ভবনে হাঁটুপানি, আমদানি-রপ্তানি ব্যাহত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ২:২৬

শেয়ার করুনঃ
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ভবনে হাঁটুপানি, আমদানি-রপ্তানি ব্যাহত

ভারী বর্ষণ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ভবনে হাঁটুপানি জমেছে। যার ফলে দুই দেশের যাত্রী পারাপার বন্ধ রয়েছে। পানির তোড়ে বন্দরের সড়ক তলিয়ে গেছে। এতে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। আশপাশের অন্তত ২০টি গ্রামও পানির নিচে তলিয়ে গেছে।

বুধবার (২১ আগস্ট) সকালে জলাবদ্ধতা তৈরি হওয়ায় আখাউড়া-আগরতলা সড়কের গাজীরবাজার এলাকায় একটি অস্থায়ী সেতু ভেঙে গেছে। ফলে যান চলাচল বন্ধ রয়েছে। স্থলবন্দর সড়কের পাশে আমদানি-রপ্তানিকারকদের কয়েকটি অফিসও পানিতে তলিয়ে গেছে। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানিয়েছেন, রপ্তানি কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে।

আরও

বাড়িতে পেট্রোল মজুত করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতে পেট্রোল মজুত করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন জানিয়েছেন, সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে এবং ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি আরও জানান, বেশ কয়েকটি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে এবং সেতু মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তবে সেতুটি দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব নয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

রাজাপুরে অফিস সহকারীর স্ত্রীকে মারধর করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

আখাউড়া স্থলবন্দর
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
রাজাপুরে অফিস সহকারীর স্ত্রীকে মারধর করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

 

অপরদিকে, বিজয়নগরে টানা বৃষ্টির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারত থেকে আসা পানিতে উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, এবং অনেক বাড়ির আশপাশের এলাকা পানির নিচে চলে গেছে। ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। মাটির ঘর ভেঙে গেছে এবং পুকুরের মাছ ভেসে যাচ্ছে। গাছপালা নষ্ট হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

 

অতিরিক্ত বৃষ্টির কারণে শ্রমজীবী, দিনমজুর এবং শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে। অনেকেই কাজে যেতে না পারায় খাবার সংকটের মুখোমুখি হয়েছেন। উপজেলা কৃষি অফিসার সাব্বির আহমেদ জানিয়েছেন, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। সিংগারবিল, বুধন্তি, বিষ্ণপুর এলাকায় প্রায় ৩০ হাজার হেক্টর আমন জমির ধান নষ্ট হয়েছে এবং লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান জানান, চম্পকনগর ইউনিয়নের খুদেহারিয়া এবং মুকন্দপুরের বামুটিয়া গ্রামে বেশ কয়েকটি মাটির ঘর ভেঙে পড়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক জানিয়েছেন, বর্ডার এলাকার গ্রামগুলো প্লাবিত হয়েছে এবং ঘরবাড়ি ভাঙচুর ও ফসলের ক্ষতি হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে বৈসাবি উৎসবকে কেন্দ্র করে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। উৎসবের আবহে পুরো পাহাড়ি জনপদে ফিরে এসেছে উৎসবের প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ। শুক্রবার সকালে সদর উপজেলার পানখাইয়াপাড়া বটতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী দঃ ও আলারী খেলা। বর্ণিল আয়োজনের মাধ্যমে শুরু হওয়া এ উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরদার পাড়া এলাকায় নেশার টাকার জন্য এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত এক যুবক তার ঘুমন্ত মায়ের ওপর দা দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত গোবিন্দ ঘোষ (১৯) নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা তার মা শিখা

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, আসনের মোট ১৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট।

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এলজিইডি প্রকৌশলীকে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতারা হলেন জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান ও উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী। উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বাদি হয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে ভূরুঙ্গামারী থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয় গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে মামুন

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেল (সয়াবিন) মজুত প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন এর নেতৃত্বে শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।  এসময় ভোজ্য তেল মজুত করার অভিযোগে তোফায়েল টেডার্সের সত্ত্বাধিকারী মোঃ তোফায়েলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানর র‍্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি