
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ২৩:৫৮

ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগের সীমাহীন দূর্নীতি, অমানবিক অত্যাচার- নির্যাতনের প্রতিবাদে এবং চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার সকালে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন,আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে গুন্ডা বাহিনীর দ্বারা বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন তিনি৷ চেয়ারম্যান হওয়ার পরে পেটুয়া পিস্তল বাহিনী দ্বারা অমানবিক অত্যাচার,সরকারি বৃক্ষ নিধন,অর্থের বিনিময়ে বিচারে পক্ষপাতিত্ব, স্কুলে নিয়োগ বাণিজ্য, জমি দখল,বালুর ঘাট দখল সহ মামলা দিয়ে হয়রানি করিয়েছেন সাধারণ মানুষকে। হীণ কোন কাজ করতে ক্ষান্ত হননি তিনি৷ চেয়ারম্যানকে আর ইউনিয়ন পরিষদে আসতে দেয়া হবেনা বলেও হুশিয়ারি দিয়েছেন তারা৷