শুক্রবার, ২২ মে, ২০২৬৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দেবীদ্বারে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ৩:২৭

শেয়ার করুনঃ
দেবীদ্বারে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

কুমিল্লার দেবীদ্বারে সালিসি বৈঠকে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে মোঃ সিদ্দিকুর রহমান(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রয়েছে। এ সংবাদে বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা এবং বিএনপি কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব এএফএম তারেক মূন্সী নিহতের বাড়ি ও ভাংচুর হওয়া বাড়ি পরিদর্শনে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট সরকার পতনের পর উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে আনন্দ মিছিল নিয়ে বের হয় ছাত্র জনতা। এ সময় আ’লীগের সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর সমর্থকরা সদ্য সাবেক এমপি আবুল কালাম আজাদ এর কর্মী আমির হোসেন মেম্বারের অফিস ভাংচুর করে। পরে গত ১২ আগস্ট আমির মেম্বারের কর্মীরা প্রতিপক্ষের সামাউন নামে একজনকে মারধর করে। ফের গত ১৫ আগস্ট সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর সমর্থকরা আমির মেম্বারের শামিম(১৪) নামে এক সমর্থককে মারধর করে।  এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৬ আগস্ট) সকাল ৮টায় সাইচাপাড়া বাজারে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়।

আরও

বগুড়ায় মধ্যরাতে গৃহবধূকে গলাকেটে হত্যা

বগুড়ায় মধ্যরাতে গৃহবধূকে গলাকেটে হত্যা

ওই বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে আবারো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর সমর্থক মোঃ সিদ্দিকুর রহমানকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ আবুল কালাম এমপির সমর্থকরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওইখানে সকাল ১০টায় সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।

নিহত সিদ্দিকুর রহমান সাইচাইপাড়া গ্রামের গাবুদ্দিত বাড়ির মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে, পেশায় একজন অটো রিক্সা চালক। এছাড়াও সংঘর্ষে নারীসহ আরো কমপক্ষে উভয় পক্ষের ২৫/৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় সদ্য সাবেক এমপি আবুল কালাম আজাদ এর সমর্থক, আমির মেম্বারের কর্মীরা প্রতিপক্ষের ৫টি ঘরবাড়ি ভাংচুর করে। তবে স্থানীয় বিএনপি সমর্থক মো. সেলিম মিয়া ও মো. জামাল হোসেন দাবী করেন নিহত সিদ্দিকিুর রহমান বিএনপি সমর্থক ছিলেন। 

সংঘর্ষ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

সুনীল অর্থনীতির বিকাশে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: নৌপ্রধান

সুনীল অর্থনীতির বিকাশে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: নৌপ্রধান

অপর দিকে সাইচাপাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি আলী হোসেন দাবী করেন সংঘর্ষে লিপ্ত বিবাদমান দু’গ্রুপের সমর্থকগন এক সময়ে বিএনপির সমর্থক ছিলেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর গত সংসদ নির্বাচনে নিহত সিদ্দিকুর রহমানের সমর্থকগন রাজী ফখরুল এমপির সমর্থক এবং আমির হোসেন মেম্বার সদ্য বিদায়ী আওয়ামীলীগের এমপি আবুল কালাম আজাদের সমর্থক ছিলেন। মূলত সংঘর্ষটি বাঁধে ৫ আগস্ট সরকার পতনের পর।

সাবেক এমপি আবুল কালাম আজাদ সমর্থক আমির হোসেন মেম্বারের অত্যাচারে সাবেক এমপি রাজী ফখরুল সমর্থকরা গত ৭ মাস ধরে সাইচা পাড়া বাজারে আসার সুযোগ পেতনা। তাই সরকার পতনের দিন রাজী ফখরুল এমপির সমর্থকগন কালাম এমপির সমর্থক আমির হোসেন মেম্বারের অফিস ভাংচুর করে। আওয়ামীলীগের সাবেক এমপি রাজী ফখরুল সমর্থক ও সদ্য বিদায়ি আওয়ামীলীগের এমপি মো. আবুল কালাম আজাদ সমর্থকদের মধ্যে উত্তেজনা চলতে থাকে। আজকের ঘটনায় তার চুরান্ত রুপ নেয়।

এ বিষয়ে দেবীদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান,  সাইচাপাড়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম রয়েছে। রাত পৌনে ৯ টা এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।

সর্বশেষ সংবাদ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

সরাইলে “ভূমি সেবা মেলা” উপলক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরাইলে “ভূমি সেবা মেলা” উপলক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের সুষ্ঠ ব্যবস্থাপনা ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা বিএনপির

সরাইলে “ভূমি সেবা মেলা” উপলক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরাইলে “ভূমি সেবা মেলা” উপলক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা উপলক্ষে মেলা’র সমাপনি দিন আজ ২১ মে বৃহস্পতিবার এক জনসচেতনতা মুলক অবহিত করণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।  বক্তব্য রাখেন, সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ আহমেদ। সরাইল সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(

টেকনাফে বিজিবির অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ আটক সিএনজি চালক

টেকনাফে বিজিবির অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ আটক সিএনজি চালক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম হামিদ হোসেন (১৯)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাথমুড়াপাড়ার মৃত সৈয়দ হোসেনের ছেলে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, হ্নীলা বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চালিত

সুনীল অর্থনীতির বিকাশে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: নৌপ্রধান

সুনীল অর্থনীতির বিকাশে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: নৌপ্রধান

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ব্লু ইকোনোমি বা সুনীল অর্থনীতি এখন জাতীয় উন্নয়নের কৌশলগত অগ্রাধিকারের জায়গা দখল করেছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রায় এক লক্ষ ১৮ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা দেশের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বৃহস্পতিবার সকালে বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ৪৪১ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

বরিশালে বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

বরিশালে বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত দুই দিনে মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার সমন্বিত অভিযানে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯১০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

জনপ্রিয় সংবাদ

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত