
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ২৩:৫৮

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে জোড় পূর্বক বাসায় আটকে রেখে সূর্য ও নাইম নামের দুই শিক্ষার্থীদের পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ও অভিভাবকরা। এতে অংশ গ্রহণ করেন উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে হিলি হাকিমপুর পৌরসভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে মানববন্ধন করে ছাত্র ও সাধারণ জনতা। এরপর হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর ওই দিন বিকেল থেকে রাত পর্যন্ত হিলি শহরের বেশ কিছু স্থানে দোকান ভাংচুর, বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সেদিন হিলির পৌর মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ করে দূবৃর্ত্তারা। একইদিন রাত ১১ টায় পৌর মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে আগুন নেভানোর কাজ করার সময় সূর্য ও নাঈম নামের দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন স্থানীয় ফায়ার সাভির্স কর্মীরা।
আলোচনা সভা ও মানববন্ধনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী দাবি করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগষ্ট মিছিল থেকে আমার নিজ গ্রাম পৌর শহরের বড় ডাঙ্গাপাড়া গ্রামের সূর্য নিখোঁজ ছিলো। পরে অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারি মেয়র এর বাড়িতে সূর্য অবস্থান করছেন। পরে ওইদিন রাতে আমি নিজে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে গিয়ে বর্তমান পৌর মেয়র জামিল হোসেন চলন্তর বাড়ি থেকে সূর্য ও নাঈম এর মরদেহ উদ্ধার করেন তারা। আমার মনে হয় ঘটনার দিন পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি হারুন উর রশীদ হারুন পরিকল্পিত ভাবে ওই দুই শিক্ষার্থীকে বাড়িতে জোড় পূর্বক আটকে রেখে নিজের বাড়িতে নিজেই আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

বিক্ষোভ মিছিলে ও মানববন্ধনে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আলী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সম্পাদক নাজমুল হোসেন, থানা যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব তাজ, বিএনপি নেতা মানিক মিয়া, নিজাম উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব আলী মর্তুজা, যুবদলের নেতা কাওছার আলী, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেনসহ স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ।
উল্লেখঃ গত ৫ আগষ্ট রাতে হাকিমপুর হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে অগ্নিসংযোগ এর অভিযোগ এনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত শিল্পীসহ তিনজন আসামির নাম দিয়ে এবং ৪০/৫০ অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন।
অন্য দিকে ওই দিন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি হারুন উর রশিদ হারুন এর বাড়ি ভাংচুর এর ঘটনায় বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত শিল্পীসহ চার জনের নাম দিয়ে এবং ৪০/৫০ অজ্ঞাতনামা আসামী করে আদালতে মামলা দায়ের করেছেন।