
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ২২:৫৭

ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা পরিচালনাকারী ব্যাক্তিদের বিচারের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির নেতা-কর্মীরা জামতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জামতলা মোড়ে এসে অবস্থান নেয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী গোলাম মুস্তফা, যুগ্ম আহ্বায়ক কাজী নিজাম উদ্দিন, কৃষক দলের আহ্বায়ক আবুল কাশেম, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল মনা, ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু সহ উপজেলার দশ ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা এতে অংশ গ্রহণ করেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি