
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ২২:৫৬

দিনাজপুরের হিলিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গন হত্যার হুকুম দাতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে জাতীয়তাবাদী বিএনপি ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে বোয়ালদাড় বাজার ও হিলি-হাকিমপুর পৌরসভার সামনে থেকে দুটো বিক্ষোভ মিছিল বের হয়ে। বিক্ষোভ মিছিল দুটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হিলি বাজারস্থ গোডাউন মোড়ে শেষ হয়। পরে সেখানে পৌর বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচির আলোচনা সভায় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণ হত্যার হুকুম দাতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় নিয়ে কঠিন শাস্তি ও বিচারের দাবি জানান।

এসময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আলী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সম্পাদক নাজমুল হোসেন, বিএনপি নেতা মানিক মিয়া, নিজাম উদ্দিন, সাবেক কমিশনার জুয়েল, থানা যুবদলের আহবায়ক শাহ আলম,সদস্য সচিব ইনামুল হক তাজ, যুবদল নেতা কাওছার আলী, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মর্তুজা, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভ সহ বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
