বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

প্রশাসনকে দায়িত্ব বুঝে নিয়ে মাঠে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১:৫৬

শেয়ার করুনঃ
প্রশাসনকে দায়িত্ব বুঝে নিয়ে মাঠে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের

সর্বত্র জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা সহ শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় ছাত্র জনতা নিয়ে স্বেচ্ছাসেবীবাহিনী গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে ছাত্রদের সহায়তা করা, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে লেজুরভিত্তিক সন্ত্রাসী ছাত্র রাজনীতি বন্ধ করার দাবিতে বরিশালের সাধারণ শিক্ষার্থী ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় নগরীর আশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা প্রশাসনকে তাদের দায়িত্ব বুঝে নিয়ে মাঠে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।  

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সুমি হকের সভাপতিত্বে এবং সিটি কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএম কলেজের শিক্ষার্থী জাকির হোসেন ও মারিয়াম বিনতে মোর্শেদ, বরিশাল মডেল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী জান্নাত আরা রিয়া, বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থী সোহানুর ইসলাম সিয়াম, বরিশাল কলেজের শিক্ষার্থী রাইদুল ইসলাম সাকিব ও নদী আক্তার ও বরিশাল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ইসান ইসলাম প্রমুখ।

আরও

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

এ সময় শিক্ষার্থীরা বলেন, জুলাই গণহত্যায় শতাধিক ছাত্র জনতা নিহত হয়েছে এবং কয়েক হাজার আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। এই সকল ভাইদের ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচারী সরকারকে পদত্যাগ করিয়ে আমাদের দেশকে মুক্ত করেছি। কিন্তু কিছু দুষ্কৃতিকারী আমাদের অর্জনকে ভূলন্ঠিত করার জন্য সারাদেশে লুটপাট, অগ্নিসংযোগে মেতে উঠেছে। এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দেশবাসীকে আমরা পাড়ায় মহল্লায় শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সারাদেশ জুড়ে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্র ভাইয়েরা রাত দিন কাজ করছে। সব ধরনের পরিবহন শ্রমিকদের ট্রাফিক নিয়ম মেনে রাস্তায় শৃঙ্খলভাবে চলার আহ্বন জানাচ্ছি এবং ট্রাফিক নিয়ন্ত্রণ কাজে নিয়জিত ছাত্র ভাইদের সকল পরিবহন চালক ও সাধারণ মানুষের সাথে বিনয়ী আচরণ করার অনুরোধ করছি।

বক্তারা আরো বলেন, অবিলম্বে প্রশাসনকে তাদের দায়িত্ব বুঝে নিয়ে মাঠে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এই দেশ আমাদের সবার। সকলে মিলে দেশকে একটি মানবিক সমাজে রুপান্তর করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ পরিবারকে তাদের একজীবনের উপার্জনসম ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিতে হবে। ছাত্র জনতার আন্দোলনে হামলাকারীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং জুলাই গণহত্যায় শহীদ সকল ভাইদের জাতীয় বীর স্বীকৃতি দিয়ে তাদের নিজ শহরে স্মৃতিফলক উন্মোচন করতে হবে।

শান্তি শৃঙ্খলা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বক্তারা বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে ছাত্র সাংসদ নির্বাচন দিতে হবে। ক্যাম্পাসে সম্পূর্ণ সন্ত্রাসী লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করতে হবে। সকল শিক্ষার্থীদের জন্য প্রথমবর্ষ থেকে বৈধ সিটের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের জন্য পরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করতে হবে এবং চিকিৎসা সেবা কার্ডের মাধ্যমে সহজলভ্য চিকিৎসা সেবা দিতে হবে। 

এসময় শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা আরও কঠিন কাজ। স্বাধীনতা রক্ষায় আমাদের সদা জাগ্রত থাকতে হবে। আজ থেকে অত্র এলাকায় (বরিশাল) পুলিশসহ কোন দল, বা গোষ্ঠী কোন দোকান, প্রতিষ্ঠান, বাসাসহ কোন জায়গা থেকে কোন চাঁদা তুলতে পারবে না। কোন ধরণের চাদাবাজির খবর যদি ছাত্রজনতার কাছে আসে তাহলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে। কোথাও কোন সন্ত্রাস, অরাজগতা, লুটপাট করা যাবে না। আগ্নেয়াস্ত্র কিংবা দেশীয় অস্ত্র নিয়ে কেউ কোন মহড়া দিতে পারবে না। প্রত্যেকের কথা বলার পূর্ণ স্বাধীনতা থাকতে হবে। কথা বলার জন্য কেউ কারও ওপর হামলা করতে পারবে না, কথা বলার জন্য কাউকে পুলিশী হয়রানি নির্যাতন গ্রেপ্তার করা চলবে না। জোর করে কাউকে মিছিল সমাবেশে নিয়ে যাওয়া চলবে না। পুলিশ বেআিইনিভাবে কাউকে বিনা ওয়ারেন্টে হয়রানি বা গ্রেপ্তার করতে পারবে না। হেফাজতে নিয়ে নির্যাতন করতে পারবে না। যথাযথ সন্মান দিয়ে পুলিশ মানুষের সাথে কথা বলবে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেল মহড়া দেয়া যাবে না। নারীদের সাথে উপযুক্ত সন্মান দিয়ে কথা বলতে হবে, কোন ধরণের যৌন হয়রানি, নির্যাতন উত্যক্ত করা ইভটিজিং করা চলবে না। এ ধরণের কাজ কেউ করলে তাকে শিক্ষার্থী জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে পড়তে হবে। বিভিন্ন ধর্মের কিংবা জাতিস্বত্তার মানুষ ও তাদের বাড়িঘর কিংবা উপসনালয়ে ওপর হামলা করা চলবে না। রাস্তায় কোন ময়লার ভাগার থাকতে পারবে না, শিক্ষার্থীদের জন্য প্রতিটি এলাকায় খেলার মাঠ, ন্যায্য পরিবহন ভাড়া ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পরে শিক্ষার্থীরা একটি মিছিল বের নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ সংবাদ

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ, অসহায়, অসুস্থ ও গৃহহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫ জন মানুষের মধ্যে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত) ডাঃ সিনথিয়া তাসমিন কর্তৃক শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব অনুসন্ধানী সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা- হয়রানি মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী শাহী মসজিদের দান-অনুদানের ৩০ লাখ টাকার বেশি অর্থের হিসাব না পাওয়ার অভিযোগ উঠেছে মসজিদের মোতাওয়াল্লি মীর শামসুজ্জামান পান্নার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, গত দুই বছরের বেশি সময়ে মসজিদের বিভিন্ন খাত থেকে ৬১ লাখ টাকা সংগ্রহ হলেও বড় অঙ্কের অর্থের কোনো হিসাব দেওয়া হচ্ছে না। এমনকি মসজিদের ইমামের কাছ থেকেও মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় এক লাখ টাকা মূল্যের চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭) এবং মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া সরকারি আশ্রয়কেন্দ্র এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কাজে গিয়ে রবিউল ইসলাম রবিন নামে সৌদি আরবপ্রবাসী এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তা ও কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর জেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার রবিন আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের