
প্রকাশ: ৭ আগস্ট ২০২৪, ৩:২২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর সন্ত্রাসী বা তালিকাভুক্তদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সহ নেওয়া হয়েছে সীমান্তে বাড়তি সতর্কতা। সন্দেহ হলেই চলছে তল্লাশি।
বুধবার (৭ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন, হিলি ইমিগ্রেশনের ইনচর্জ অফিসার ওসি শেখ আশরাফুল ইসলাম।
তিনি জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে বর্তমান দেশের পরিস্থিতি চিন্তা করে আমরা এই চেকপোস্টে কঠোর এবং বাড়তি সতর্কতায় অবস্থান করছি। পুরো ইমিগ্রেশন জুরে নেওয়া হয়েছে নিরাপত্তা। প্রতিটি পাসপোর্ট ধারী যাত্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে। এছাড়াও সন্দেহ হলেই তাকে করা হচ্ছে তল্লাশি।

তিনি আরও জানান, আমরা সতর্ক আছি, এই চেকপোস্ট দিয়ে কোন সন্ত্রাসী বা তালিকা ভুক্তো ব্যক্তিরা ভারতে যেতে পারবে না।
এছাড়াও হিলি সীমান্তে বার্তি সতর্কতা অবস্থায় থাকতে দেখা গেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যদের।