
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১৭:৫৭

কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলার সময় বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতির নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।এর আগেও কোটা সংস্কার আন্দোলনকারীরা বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে। পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৬ শিক্ষার্থী আহত হন।
জানা যায়, মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে তাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা কথা না শুনলে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ অবরোধকারীদের ধাওয়া দেয়। এ সময় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে। প্রায় আধাঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আল-আমীন, রফিকুল ইসলাম রফি, মিঠু হোসেন, শহিদুর রহমান, খাদিজা ও রিফাত মুন্সী নামে ৬ শিক্ষার্থী আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুম বিল্লাহ বলেন, যে করেই হোক কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। এজন্য ঢাকা-বরিশাল মহাসড়কসহ মাদারীপুরে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
