
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১:৫৬

সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় মুখোমুখি অবস্থানে আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগের নেতা-কর্মীরা ছবি: তাসলিম উদ্দিন।সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সরাইল উপজেলায় তিন ঘন্ট ব্যাপী সংঘর্ষে ওসিসহ ১৫জন আহত হয়েছেন। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর তিনটার পর উপজেলার অন্নদার মোড়ে দফায় দফায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানাযায়।
আহত সরাইল থানা অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা দুপুর তিনটার সময় উপজেলার শহীদ মিনারে তারা জমা হয়। পরে বিশ্বরোড়ে যাওয়ার জন্য তারা রওয়ানা হয়। পরে আরো বিক্ষোভের সমর্থনকারীরা তারা একসাথে জোরু হয়ে অন্নদা মোড়ে আসে। অন্নদা মোড় থেকে আন্দোলনকারীরা বিশ্ব রোড় যাইতে চাইলে।

পুলিশ তাদেরকে নিষেধ করে বাধা না মেনে বিশ্বরোড যাইতে চাইলে।ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারী দের সংঘর্ষ বাদে।পুলিশ বাধা দিলে পুলিশের উপর চওড়া হয় আন্দোলনকারীরা। ওসি বলেন,আমিসহ আরো কয়েক জন পুলিশ ও সাধারণ মানুষ আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
