
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ২৩:৩৯

দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভা এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা।সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে পৌরসভার ১ ২ ও ৬ নং ওয়ার্ড এর টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
টিসিবি পণ্য নিতে আসা গৃহবধূ মিনারা বেগম বলেন, বাজারে সব জিনিসের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এমন সময়ে স্বল্প মূল্য এসব টিসিবির পণ্য পেয়ে আমরা খুবই খুশি। এতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য খুবই সুবিধা।এসময় তদারকি অফিসার, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক আশরাফ আলী প্রধান, টিসিবির পণ্য বিক্রেতা ডিলার আলম হোসেন ও বিক্রয় কর্মীরা উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মোতাবেক এ উপজেলায় ১০ হাজার ৫শ ৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ২ লিটার সয়াবিন তেল দেওয়া হচ্ছে।ফ্যামিলি কার্ডধারীরা পৌরসভাসহ উপজেলার তিনটি ইউনিয়নের ১২টি পয়েন্ট থেকে পর্যায়ক্রমে এসব টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি