
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ২৩:৩৪

দিনাজপুরের হাকিমপুর হিলিতে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও বিক্রির দায়ে তিন হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও সম্পুল ফিজিশিয়ান ঔষধ বিক্রির দায়ে ফার্মাসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, প্রতিনিয়ত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ও অভিযোগের ভিত্তিতে বাংলা হিলি বাজারে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও বিক্রির দায়ে বাজারের, বাবা হোটেল, নির্মল হোটেল ও রুবেল হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিককে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সম্পুল ফিজিশিয়ান ঔষধ বিক্রির দায়ে একটি ফার্মাসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
