
প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ১৬:৫৩

ব্রাহ্মণবাড়িয়া)২০২৩ – ২০২৪ অর্থবছরের রাজস্ব খাতের বিল নার্সারি প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের বিল কাটুয়াজুরি বিলেপ্রায় ৭০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলার কাটুয়াজুরি বিলে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন প্রজাতির ৭০ হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.মেজবা উল আলম ভূইঁয়া,

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মকসুদ হোসেন, কাটুয়াজুরী বিলের সভাপতি আবুল বাশার এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন। জানাযায়;এ সময় সরকারের এসকল প্রকল্পের আওতায় উপজেলার সাধারণ মানুষের (বিল কেন্দ্রিক মাছ আহরণ ) পুষ্টি চাহিদা পূর্ণ হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি