
প্রকাশ: ৬ জুলাই ২০২৪, ১৯:৪২

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গণমাধ্যম কর্মীদের সাথে হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার (এএসপি) আ.ন.ম. নিয়ামত উল্লাহ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(০৬ জুলাই) সকাল ১১ টায় হাকিমপুর থানায় সার্কেলের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ দুলাল হোসেন পিপিএম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম, এসআই হামিদুল ইসলাম, এসআই আরিফ হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আলতাফ হোসেন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বুলু, যমুনা টিভির হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির, একুশে টিভির হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুল, সময় টিভির হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক, মাছরাঙ্গা টিভির হিলি প্রতিনিধি হালিম আল রাজী, ইনডিপেন্ডেট টিভির হিলি প্রতিনিধি সাজ্জাদ হোসেন, আর টিভির হিলি প্রতিনিধি আঃ আজিজ, এখন টিভির হিলি প্রতিনিধি সোহেল রানা, গ্লোবাল টিভির হিলি প্রতিনিধি লুৎফর রহমান,

একাত্তর টিভির হিলি প্রতিনিধি ছামিউল ইসলাম, সময়ের আলো পত্রিকার হিলি প্রতিনিধি গোলাম রব্বানী, আমাদের সময় পত্রিকার হিলি প্রতিনিধি মিজানুর রহমান মিজান, যায়যায়দিন পত্রিকার হিলি প্রতিনিধি রমেন বসাক, ডেলটা টাইমস পত্রিকার হিলি প্রতিনিধি তাছির উদ্দিন বাপ্পি, আলোকিত সীমান্ত পত্রিকার হিলি প্রতিনিধি নুরুজ্জামান হোসেনসহ অনেকে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এসময় সাংবাদিকরা হাকিমপুর (হিলি) সীমান্তবর্তী এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বিষয়ে তুলে ধরলে নবাগত সহকারী পুলিশ সুপার নিয়ামত উল্লাহ ও হিলিকে শতভাগ মাদক মুক্ত করা সহ বিভিন্ন অপরাধ দমন করতে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতার আহবান করেন।