বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সেন্ট মার্টিনগামী ট্রলারকে পতাকা উঁচুতে বেঁধে চলাচলের নির্দেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ২৩:১২

শেয়ার করুনঃ
সেন্ট মার্টিনগামী ট্রলারকে পতাকা উঁচুতে বেঁধে চলাচলের নির্দেশ

সেন্ট মার্টিনগামী ট্রলারকে বাংলাদেশের পতাকা উঁচু করে বেঁধে চলাচল করতে বলা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০১তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান বিজিবি মহাপরিচালক।

বিজিবি মহাপরিচালক বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ(বিজিপি) ও বিদ্রোহী দলের মধ্যে নাফ নদী তীরবর্তী এলাকায় তুমুল যুদ্ধ চলছে। যখন একটি-দুটি দলের মধ্যে যুদ্ধ চলে, তখন এদিক-ওদিক গোলাগুলি হতে পারে। কিছু গুলি এদিক-ওদিক গেছে, কিছু ট্রলারে গেছে। আমরা মিয়ানমারের দুই পক্ষকে জানিয়েছি, আমাদের ট্রলারে পরে যেন কোনো ঘটনা না ঘটে।তিনি বলেন, আমরা নিশ্চিত করছি, সেদিকে (সেন্ট মার্টিন) যেসব ট্রলার যাবে, সেসব ট্রলার যেন বাংলাদেশের পতাকা উঁচু করে চলাচল করে। সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

আরও

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আরও বলেন, যেকোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষা এবং সীমান্তে নিরাপত্তা রক্ষার জন্য বিজিবি বদ্ধপরিকর।বিজিবি মহাপরিচালক বলেন, সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যতটুকু কানে এসেছে কিংবা অনেকেই বলছে, সেগুলো আসলেই গুজব। সেন্ট মার্কিন নিয়ে অপপ্রচার করার চেষ্টা করছে অনেকেই। সেন্ট মার্টিনে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করে সাবধান করে এসেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সাবধানতা অবলম্বন করে বিকল্প পথে কক্সবাজার থেকে জাহাজ, ট্রলার গমনাগমন করছে। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ যে এলাকা, ওই এলাকা বাদ দিয়ে চলাচলের জন্য চেষ্টা করা হচ্ছে। এরপর থেকে আর কোনো গোলাগুলি হয়নি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বান্দরবানে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিজিবি মহাপরিচালক বলেন, এখনও যৌথ বাহিনীর অপারেশন চলছে। অনেক সফলতা এসেছে। বান্দরবান অধ্যুষিত থানচি, রুমাসহ বিভিন্ন এলাকা সম্পূর্ণভাবে বিপদমুক্ত এবং জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত যৌথবাহিনীর অপারেশন চলবে।

আরাকান আর্মিকে বাংলাদেশের জন্য হুমকি মনে করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে বিজিবি প্রধান বলেন, আরাকান আর্মি মিয়ানমারের সরকারি বাহিনীর জন্য হুমকি। তারা আমাদের জন্য হুমকি কিংবা বন্ধুসুলভ-কোনোকিছুই নয়। আমরা পর্যবেক্ষণ করছি, কোনোভাবেই যেন আমাদের দেশের সীমান্তে কোনো নিরাপত্তাহানি না হয়।

সীমান্তে বিজিবির সক্ষমতা বাড়ানোর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে নিরাপত্তাহানি ঘটলে তা প্রতিরোধে এবং নিরাপত্তা নিশ্চিতে অত্যাধুনিক অস্ত্র ও ডিজিটাল সার্ভেইল্যান্সসহ যা কিছু প্রয়োজন, সবকিছু সুন্দরভাবে পরিকল্পনা করছি। বর্তমান সরকারের অনুমোদনক্রমে ক্রমশ তা বাস্তবায়ন করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

সর্বশেষ সংবাদ

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

এ সম্পর্কিত আরও পড়ুন

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী শাহী মসজিদের দান-অনুদানের ৩০ লাখ টাকার বেশি অর্থের হিসাব না পাওয়ার অভিযোগ উঠেছে মসজিদের মোতাওয়াল্লি মীর শামসুজ্জামান পান্নার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, গত দুই বছরের বেশি সময়ে মসজিদের বিভিন্ন খাত থেকে ৬১ লাখ টাকা সংগ্রহ হলেও বড় অঙ্কের অর্থের কোনো হিসাব দেওয়া হচ্ছে না। এমনকি মসজিদের ইমামের কাছ থেকেও মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় এক লাখ টাকা মূল্যের চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭) এবং মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া সরকারি আশ্রয়কেন্দ্র এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কাজে গিয়ে রবিউল ইসলাম রবিন নামে সৌদি আরবপ্রবাসী এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তা ও কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর জেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার রবিন আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইন ও অপহরণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। থানা জানা যায়, গতকাল দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বড়কাঁপন আবাসিক এলাকার

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলগুলোয় আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকালের সংঘর্ষের পর নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে, আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেও জীবিকার তাগিদে ভোর থেকেই বিভিন্ন পোশাক কারখানার উদ্দেশে রওনা হয়েছেন শ্রমিকরা। গতকাল সংঘর্ষের ঘটনার