রবিবার, ১২ জুলাই, ২০২৬২৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ভূমি সংক্রান্ত অপরাধ প্রবণতা হ্রাসকল্পে উদ্যোগ নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৪, ২:২৭

শেয়ার করুনঃ
ভূমি সংক্রান্ত অপরাধ প্রবণতা হ্রাসকল্পে উদ্যোগ নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ভূমি অফিসের সাথে সংশ্লিষ্ট অনেকেই দুর্নীতি করেন। এসি ল্যান্ড ভালো থাকলেও তার অফিসে অনেকেই নানা ভাবে অসৎ কাজ করে যাচ্ছে। এখন সবকিছু দুর্নীতি মুক্ত করে স্মার্ট বাংলাদেশে গড়ে তুলতে হবে।

শনিবার (২২ জুন) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় জনবান্ধব ডিজিটাল জরিপ বিষয়ক কর্মশালা ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আরও

মৌলভীবাজারে বন্যায় বিপর্যস্ত জনজীবন, খাদ্য-পানি সংকটের সঙ্গে বাড়ছে দুর্ভোগ

মৌলভীবাজারে বন্যায় বিপর্যস্ত জনজীবন, খাদ্য-পানি সংকটের সঙ্গে বাড়ছে দুর্ভোগ

এসময় ভূমি মন্ত্রী আরও বলেন, স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হচ্ছে। ভূমি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জনবল কম আছে তা দ্রুত বাড়ানোর চেষ্টা চলছে। অনেকে জমিজমার বিষয়ে সচেতনতার অভাবে ত্রুটি হচ্ছে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি অফিস দুর্নীতিমুক্ত করা এখন লক্ষ্য। দুর্নীতি যেই করুক এখন ধরা পড়ে যায়। কারণ ভোটার আইডি কার্ডে সবার জমিসহ সব কার্যক্রম রেকর্ড হয়। ফলে দুর্নীতি করে পাড় পাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আমরা পদ্ধতিগত (সিস্টেম) পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি নির্মূলের লক্ষ্যে এগিয়ে চলেছি। এই উদ্যোগ স্মার্ট বাংলাদেশ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরও

খোলা পন্টুনে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় লঞ্চঘাটে ভোগান্তি !

খোলা পন্টুনে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় লঞ্চঘাটে ভোগান্তি !
ভূমিমন্ত্রী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ভূমিমন্ত্রী আরও বলেন, ভূমি ব্যবস্থাপনার স্মার্ট ডিজিটালাইজেশন বৈধ মালিকদের স্বার্থ সংরক্ষণ করবে। এটি অবৈধ দখল রোধ করার পাশাপাশি অসৎ উপায়ে অর্জিত অর্থে ভূমি ক্রয়ের প্রচেষ্টাও প্রতিহত করবে। প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আমরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাকে ভূমি মালিকানা ব্যবস্থাপনার সাথে সংযুক্ত করার পরিকল্পনা করেছি। এই উদ্যোগ সফল হলে ভূমি সংক্রান্ত অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভূমি মন্ত্রণালয় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, সচেতন নাগরিকই স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিকরা তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকেন। নাগরিকদের সচেতনতা বৃদ্ধি পেলে দুর্নীতি অনেকাংশেই হ্রাস পাবে।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আহসান হাবীব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মো. মোমিনুর রশীদ, বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বরিশালের জোনাল সেটেলমেন্ট অফিসার মৃধা মো: মোজাহিদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ চার্জ অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ভূমি প্রশাসনের অন্যান্য মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করা হয়। পরবর্তীতে উন্মুক্ত আলোচনাসহ অতিথিরা জনবান্ধব ডিজিটাল জরিপ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ চট্টগ্রাম, রাজশাহী সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় ইডিএলএমএস (এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম) প্রকল্পের অধীনে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে। দক্ষিণ কোরীয় সহায়তায় জিএনএসএস, টোটাল সার্ভে সিস্টেম, ড্রোন, ওরাকল ডাটা ও জিআইএস সফটওয়্যারসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর পাশাপাশি আরও একটি প্রকল্পের মাধ্যমে দেশের আরও ৩২টি উপজেলায় বিডিএস (বাংলাদেশ ডিজিটাল সার্ভে) অপারেশন শীঘ্রই শুরু করা হবে।

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

সর্বশেষ সংবাদ

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রবীণ রাজনীতিক হারিয়ে শোকাহত দেশ বললেন প্রধানমন্ত্রী

প্রবীণ রাজনীতিক হারিয়ে শোকাহত দেশ বললেন প্রধানমন্ত্রী

টেকনাফের পাহাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল হাতিটি

টেকনাফের পাহাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল হাতিটি

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফের পাহাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল হাতিটি

টেকনাফের পাহাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল হাতিটি

টানা বর্ষণের কারণে কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হওয়া একটি বুনো মা হাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে হাতিটির মৃত্যু হয়। এর আগে শনিবার (১১ জুলাই) বেলা আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যাংপাড়ার শিয়াল্যাঘোনা পাহাড়ে দুর্ঘটনাটি ঘটে। বন বিভাগ জানায়, প্রায় ২০ থেকে ২৫ বছর বয়সী এশীয়

সাত জেলায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ

সাত জেলায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্যা ও পাহাড়ধস-সংশ্লিষ্ট ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩৯ জন। পানিবন্দি হয়ে পড়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন। ১১ জুলাই

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের হামলায় জিহাদ নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের হাইওয়ে থানার ব্রিজসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার পূর্ব কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা আজগর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে,

আমরাজুড়ি সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু বিভাগের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

আমরাজুড়ি সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু বিভাগের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

পিরোজপুরের কাউখালী ও নেছারাবাদ উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত আমরাজুড়ি সেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি দেখা দিয়েছে। সম্ভাব্য নির্মাণস্থান সরেজমিনে পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবদুর রউফের নেতৃত্বে প্রতিনিধি দল কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মানবিক সংকট আরও গভীর হয়েছে। প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। একই সঙ্গে পাঁচটি জেলায় প্রায় ৯ লাখ ২৮ হাজার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। এছাড়া চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটিতেও বন্যা ও পাহাড়ধসে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনও