মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মেয়াদ উত্তীর্ণ শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির অচলাবস্থা নিরসনে মতবিনিময়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ৩:৩৯

শেয়ার করুনঃ
মেয়াদ উত্তীর্ণ শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির অচলাবস্থা নিরসনে মতবিনিময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির মেয়াদোত্তীর্ণ কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছেন শহরের সাধারণ ব্যবসায়ীরা। 

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্যবৃন্দ এর আয়োজনে বুধবার (১২ জুন) বিকেল ৪টায় শহরের স্থানীয় এক মিলনায়তনে 'মেয়াদ উত্তীর্ণ শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির অচলাবস্থা নিরসনে' অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্যরা এ দাবি জানান। 

আরও

পাঁচবিবিতে শত বছরের বারুনিস্নান ও দিনব্যাপি মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে শত বছরের বারুনিস্নান ও দিনব্যাপি মেলা অনুষ্ঠিত

সভায় সাধারণ ব্যবসায়ীরা আরও বলেন, বিধি অনুযায়ী সেই কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। কিন্তু অদৃশ্য কারণে দীর্ঘসময় অতিবাহিত হলেও নতুন কমিটি গঠনে কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। নির্বাচন না হওয়ায় অভিভাবকহীন হয়ে পড়েছে এ সংগঠন। ফলে ব্যবসায়ী সমিতি সুষ্ঠুভাবে পরিচালনায় সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। সমিতির শৃঙ্খলা ফেরাতে ও পরিচালনা কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান তারা। 

মতবিনিময় সভায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্যবৃন্দের পক্ষে লিখিত বক্তব্যে শহরের ব্যবসায়ী শাহিন আহমেদ বলেন, আজকে আমরা সমিতির সাধারণ সদস্যরা উপস্থিত হয়েছি একটা অস্বস্তিকর পরিস্থিতিতে। আমরা আমাদের মতামত প্রদান করতে পারছি না এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারছি না। বিভিন্ন টালবাহানায় সমিতির নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে। সাধারণ সদস্যদের সাথে কোনো প্রকার আলাপ আলোচনা না করে এবং মতামত গ্রহণ না করে ইচ্ছে মাফিক সমিতির কার্যক্রম চলছে। এখানে কারো কোনো প্রকার দায়বদ্ধতা নেই এবং জবাবদিহিতাও নেই। কাগজে কলমে সমিতি এক বছর পেছনে পড়ে আছে। উদাহরণ দিয়ে বলি এখন যদি কোনো ব্যবসায়ী সমিতির সদস্য হন তাহলে উনার সদস্যপদের মেয়াদ গত বছর জুন ২০২৩ ইংরেজি পর্যন্ত। এখন সব তুঘলকি কাজ কারবার চলছে সমিতির কার্যক্রমে। সাধারণ ব্যবসায়ীরা এখন হতাশাগ্রস্ত। সামগ্রিক কোনো সুবিধা সাধারণ ব্যবসায়ীরা পাচ্ছেন না। ফলে দিন দিন সমিতির সদস্য সংখ্যা কমছে। সমিতি এখন নামসর্বস্ব অকার্যকর প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আমাদের চুপচাপ বসে থাকলে চলবে না। সমিতি মালিক সাধারণ ব্যবসায়ী সদস্যরা। একে টিকিয়ে রাখার দায়িত্ব সবার। আর এই দ্বায়িত্ব বোধের জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে। সবাইকে মাঠে নামতে হবে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে। সমিতির ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। আজকের মতবিনিময় সভার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আমরা আর কোনো প্রকার টালবাহানা সহ্য করবো না। আগামী এক মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে, সমিতির সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত সমিতির প্রতিনিধিদের কাছে দায়িত্ব তুলে দিতে হবে। সমিতির সদস্যদের প্রতিনিধি বাছাই করার সুযোগ দিতে হবে। নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। কোরবানি ঈদের পর আমাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপ যেমন-লিফলেট বিতরণ, মানববন্ধন, সদস্যদের স্বাক্ষর গ্রহণ করে নিবার্চনের জন্য বিভিন্ন জায়গায় আমরা আবেদন করবো। ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্য অর্জন করে সমিতির কার্যক্রমকে আরো বেগবান করবো। সকল প্রকার অনিয়ম দূর করে সমিতিকে সুশৃঙ্খলভাবে সংগঠিত করবো। আমাদের দাবি অগ্রাহ্য করা হলে সমিতির সদস্যরা সাধারণ সভা করে সমিতির কল্যাণের স্বার্থে সাংগঠনিক নিয়মমাফিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করবেন।

মতবিনিময়
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

গোয়ালন্দে এক হাজার নারী-পুরুষ পেল ঈদ উপহারের শাড়ি-লুঙ্গি

গোয়ালন্দে এক হাজার নারী-পুরুষ পেল ঈদ উপহারের শাড়ি-লুঙ্গি

ব্যবসায়ী ফখরুল আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, ব্যবসায়ী রুবেল শিকদার, মোহাম্মদ আলী লিটন, মোঃ বেলাল আহমদ, মোঃ এনামুল হক, মোঃ হেলাল উদ্দীন ভুইয়া, মোহাম্মদ শাহিন আহমেদ প্রমুখ।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি  এএসএম ইয়াহিয়া জানান, সমিতির কমিটির মেয়াদ ৩ বছরের জন্য ছিল। এখন কমিটি মেয়াদোত্তীর্ণ এটা সত্য মেয়াদের বাইরে আরও কয়েক বছর চলে গেছে, আমরা নির্বাচন দিতে পারিনি, এটা আমাদের জন্যও লজ্জার। করোনাকালের কারণেও নির্বাচন দিতে পারিনি। আর আমরা তফসিল ঘোষণা করে নতুন নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটিও করেছিলাম, তারাও কার্যক্রম বেশিদূর আগাতে পারেননি। তবে আমরা খুব শিগগির নির্বাচন দেবো। আমরা সমিতির রেজিস্ট্রেশনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করে রেখেছি। নিবন্ধনের অনুমোদন এখন প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে অনুমোদন পেয়ে যাবো। অনুমোদন পাওয়ার সাথে সাথেই  নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কার্যক্রম চালাতে পারবো।

প্রসঙ্গত, তিন বছর মেয়াদী শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০১৭ সালের ২৪ মে অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

‘হানিকুইন’ আনারস চাষে বাজিমাত তরুন আতর আলীর

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত অন্তত ১২ জন

সর্বশেষ সংবাদ

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব ১৫ বস্তা চাল জব্দ, মামলার প্রস্তুতি

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব ১৫ বস্তা চাল জব্দ, মামলার প্রস্তুতি

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

ঝালকাঠি পৌরসভা ২০২৪–২০২৫ অর্থবছরের সাতটি খাল খনন প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স লিমিটেড-কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে। পৌরসভা সূত্রে জানা গেছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানটি লিখিত ব্যাখ্যা দিতে বাধ্য। নোটিশে উল্লেখ করা হয়, সাতটির মধ্যে ছয়টি খালের কাজ আংশিকভাবে শুরু হলেও এখনও কোনো খাল সম্পূর্ণভাবে শেষ হয়নি। এমনকি কোনো খালই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর বা

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব ১৫ বস্তা চাল জব্দ, মামলার প্রস্তুতি

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব ১৫ বস্তা চাল জব্দ, মামলার প্রস্তুতি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১৫ বস্তা চাল জব্দ করেছে। মঙ্গলবার দুপুরে ধামাইনগর ইউনিয়নের বাঁকাই দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল। এ বিষয়ে অভিযুক্তরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকির অভিযোগও করেছে। ঘটনার খবর পেয়ে

দৌলতদিয়ায় ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ, ঘাট পরিদর্শনে ডিসি-এসপি

দৌলতদিয়ায় ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ, ঘাট পরিদর্শনে ডিসি-এসপি

রাজবাড়ী ও মানিকগঞ্জের দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ঘাট দিয়ে পরিবারে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে লাখো মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) ভোররাত থেকে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও, ঘাট ব্যবস্থাপনার কারণে কোনো বড় ভোগান্তি দেখা যায়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ ঈদের যাত্রীদের জন্য চালু রাখা হয়েছে। জরুরি পণ্য ও পচনশীল দ্রব্যবাহী যানবাহন

পাঁচবিবিতে শত বছরের বারুনিস্নান ও দিনব্যাপি মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে শত বছরের বারুনিস্নান ও দিনব্যাপি মেলা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ও কুসুম্বা ইউনিয়নে মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী সনাতন ধর্মালম্বীদের পুণ্যস্নান উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। মধুকৃষ্ণের ত্রয়োদশ তিথি উপলক্ষে আয়োজিত “বারুনিস্নান উৎসব”-এ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ও আদিবাসী অংশ নেন। সকাল ৬টা থেকে পাথরঘাটা শাহ নাসির উদ্দিন (নিমাই) মাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদীতে স্নান শুরু হয়। ভক্তরা পাপ মুক্তি ও পিতৃপক্ষের

নবাবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নবাবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে ৫৪ জন প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নবাবগঞ্জ সক্ষমতা প্রতিবন্ধী যুব ও পূর্নবাসন সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, প্রতিবন্ধীর হাতে ঈদ সামগ্রী তুলে দেন।  এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুচ আলী, সহকারী অধ্যাপক আল আলিমুল রাজি এবং বিশিষ্ট