বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬১২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী প্রীতি খন্দকার নিখোঁজ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ৩:৪২

শেয়ার করুনঃ
ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী প্রীতি খন্দকার নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী প্রচারণায় গিয়ে পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ২টা থেকে বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রার্থীর খবর পাওয়া যায়নি বলে প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার নিশ্চিত করেছেন।

আরও

রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার গণমাধ্যমকে বলেন, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছে। সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়নপত্র জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পায়। কোর্টে ঘুরতে ঘুরতে নির্বাচনী এলাকায় সময় কম দিয়েছে বিধায় এজন্য প্রীতি দিনরাত উপজেলায় নির্বাচনী কাজে সময় দিচ্ছিল। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুইজন সহযোগী নিয়ে নির্বাচনী প্রচারণায় যায় প্রীতি।

হরষপুরের ঋষিপাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাইরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভেতরে কথা বলছিল। ১০-২০ মিনিট পার হলেও যখন বের হচ্ছে না তখন দুজন মহিলা ভেতরে গিয়ে প্রীতিকে খোঁজে পাচ্ছিলেন না। পরে অনেকক্ষণ খোঁজখবর নিয়ে প্রীতিকে না পেয়ে তারা বাড়িতে চলে আসেন। পরে আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানা পুলিশের ওসি মহোদয়কে অবগত করি। রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করে মঙ্গলবার রাত ১২টার পর জিডি করতে বলেন। রাত ১২টায় থানায় যাওয়ার পর ওসি বলেছেন আজ সকালে জিডি করতে।

আরও

নিখোঁজ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

টেকনাফের শাহপরীর দ্বীপে ৪০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

টেকনাফের শাহপরীর দ্বীপে ৪০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বুধবার সকাল ১০টা পর্যন্ত থানায় বসে জিডি লিখছেন বলে প্রার্থীর স্বামী জানিয়েছেন। তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন ঈর্ষান্বিত হয়ে আমার স্ত্রীকে গুম করেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সৈয়দ মাহাবুবুল হক বলেন, নিখোঁজের বিষয়টি প্রার্থীর স্বামী আমাকে জানিয়েছেন। আমি তাকে থানায় যোগাযোগ করতে বলেছি।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, প্রার্থীর স্বামী রাতে এসেছিলেন। তাকে নিয়ে রাতে ঘটনাস্থলে গিয়েছি। যেখান থেকে নিখোঁজ হয়েছেন সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। স্থানীয়রা জানিয়েছেন প্রার্থী প্রচারে এসেছিলেন। জিডি লিখছেন বলে প্রার্থীর স্বামী জানিয়েছেন। এ বিষয়ে তদন্ত করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সদর-বিজয়নগরের রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এই প্রতিবেদককে বলেন, নিখোঁজের বিষয়টি অফিসিয়ালভাবে আমাকে কেউ জানায়নি।

সর্বশেষ সংবাদ

তিন শ্রেণির মানুষ আগে পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

তিন শ্রেণির মানুষ আগে পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ১৮

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ১৮

মৌলভীবাজারে মাঠজুড়ে হলুদ সমারোহ, বাড়ছে সূর্যমুখী চাষের সম্ভাবনা

মৌলভীবাজারে মাঠজুড়ে হলুদ সমারোহ, বাড়ছে সূর্যমুখী চাষের সম্ভাবনা

গোয়ালন্দে গাছে গাছে আমের মুকুল, সৌরভ ছড়াচ্ছে বাতাসে

গোয়ালন্দে গাছে গাছে আমের মুকুল, সৌরভ ছড়াচ্ছে বাতাসে

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

 ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

এ সম্পর্কিত আরও পড়ুন

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ১৮

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ১৮

সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক দুই অভিযানে মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৬০০ বস্তা সিমেন্টসহ ১৮ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম অভিযানটি পরিচালিত হয় রাত ১টার দিকে। কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগর এলাকায় একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে

গোয়ালন্দে গাছে গাছে আমের মুকুল, সৌরভ ছড়াচ্ছে বাতাসে

গোয়ালন্দে গাছে গাছে আমের মুকুল, সৌরভ ছড়াচ্ছে বাতাসে

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে বাসন্তী আগমনে আম গাছে ঝাঁকে ঝাঁকে ফুটেছে আমের মুকুল। গ্রাম বাংলার প্রকৃতি সেজেছে নবরূপে। গ্রামের পর গ্রামে আম বাগানে হলুদ মুকুলে এক মনোরম দৃশ্যের সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি আমগাছে এসেছে মুকুল। বাতাসে আমের মুকুলের হালকা  ঘ্রাণে ভরে উঠেছে এলাকার চারপাশ।  চারপাশে তাকালেই সকালের রোদ আর সন্ধ্যার পূর্ব মুহূর্তের মৃদু

রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ছাত্রলীগ নেতা মো. জায়েদ জোহা খানসহ দুইজনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘরী এলাকায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—রাজাপুর উপজেলা আওয়ামী লীগের

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাড়াতে ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময়

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাড়াতে ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময়

দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি আরো গতিশীল করতে কাস্টমস কর্মকর্তা ও বন্দরের ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর বিভাগীয় কাস্টমস কমিশনার।  আজ মঙ্গলবার দুপুর ১২ টায় হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে ঘন্টা ব্যাপি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  হিলি কাস্টমস এর সহকারি কমিশনার এস এম সাইফুজ্জামান রাজিব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর কাস্টমস, এক্সাইজ

যুবলীগ সদস্যের কামড়ে এসআই আহত, অত:পর ইয়াবাসহ আটক

যুবলীগ সদস্যের কামড়ে এসআই আহত, অত:পর ইয়াবাসহ আটক

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের অভিযানে এক মাদক কারবারির কামড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সূত্র জানায়, উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ির সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কাঁঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হালদার। গ্রেফতারের