সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা, সময় ৫ ঘণ্টা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০:৩০

শেয়ার করুনঃ
ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা, সময় ৫ ঘণ্টা

এক যুগের বেশি সময় ধরে দেশে ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা শুরু হলেও নতুন শিক্ষাক্রমে ২০২৬ সালে তা ডিসেম্বর মাসে শুরু হবে। সেই সঙ্গে প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতিসহ ৫ ঘণ্টা পরীক্ষা হবে।বৃহস্পতিবার (২৩ মে) নতুন কারিকুলামের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।জানা গেছে, স্কুলের বার্ষিক ও অর্ধবার্ষিক (ষান্মাষিক) মূল্যায়ন প্রক্রিয়া সাতটি ধাপ বা স্কেলে শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করেছে নতুন কারিকুলাম নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটি। সেখানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা হবে। পাঁচ ঘণ্টাব্যাপী পরীক্ষার লিখিত মূল্যায়নে ওয়েটেজ ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নে ৩৫ শতাংশ থাকবে। আগামী ৩১ মে’র মধ্যে পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত করা হবে। তবে ওই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নাম হবে, সেই বিষয়ে কিছু সিদ্ধান্ত চুড়ান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত করতে চলতি মাসের মধ্যে এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে একটি বৈঠক ডেকেছে মন্ত্রণালয়।

আরও

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আরেকটি বৈঠকের চূড়ান্ত হওয়ার পর দ্রুত সবাইকে এসব বিষয়ে জানিয়ে দেওয়া হবে। আগামী ২৭ মে কর্মশালার আয়োজন করা হয়েছে। সেখান থেকে চূড়ান্ত হতে পারে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি।’

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘বছরের শেষে নিলে শিক্ষার্থী শিক্ষাবর্ষ পুরোপুরি ব্যবহার করা যাবে। এসব বিবেচনায় ফেব্রুয়ারির পরিবর্তে এসএসসি পরীক্ষা ডিসেম্বর নেওয়ার সুপারিশ রয়েছে। চলতি মাসের বেঠকে তা চূড়ান্ত হতে পারে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা ৫ ঘণ্টা

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা ‘২০২৫ এর দশম শ্রেণি শেষে পাবলিক মূল্যায়ন পরীক্ষা’সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা গেছে, বর্তমান শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা (এসএসসি) তিন ঘণ্টার হলেও আগামী বছর থেকে পরিবর্তন আসছে এ ধারায়। ২০২৬ সালে এ পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী। এতে মোট ১০টি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে পাঁচ ঘণ্টায়। দীর্ঘ এ সময়টা পরীক্ষার হলেই অবস্থান করতে হবে পরীক্ষার্থীদের। অবশ্য মাঝে বিরতি পাবেন তারা।

আগামী বছর দশম শ্রেণিতে শিক্ষার্থীরা মোট ১০টি বিষয় পড়বে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি। এই পাঠ্যসূচির ওপরই অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। বিষয়ের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী প্রকল্পভিত্তিক কাজ, সমস্যা সমাধান, অ্যাসাইনমেন্ট ইত্যাদির পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে পরীক্ষার্থীদের। মূল্যায়নে অনুসন্ধান, প্রদর্শন, মডেল তৈরি, উপস্থাপন, পরীক্ষণ, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয় থাকবে।

এ ছাড়া নতুন পাঠ্যক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা গ্রহণের সার্বিক আয়োজনের জন্য বিষয়ভিত্তিক ৬০০ শিক্ষকের সমন্বয়ে রিসোর্সপুল গঠন করার পরিকল্পনা রয়েছে এনসিটিবির। সূত্র বলছে, রিসোর্সপুলকে প্রথমে বোর্ডের আয়োজনে এনসিটিবির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ৭ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। আর ১১টি শিক্ষা বোর্ডের প্রতিটির জন্য প্রতি বিষয়ে ৪ জন করে মোট ৪৪ জন শিক্ষককে চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বাস্তবায়ন করা হয়। আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। এরপর ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে।

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

সর্বশেষ সংবাদ

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ ফিরে এসেছে—ডা. শফিকুর রহমান

সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ ফিরে এসেছে—ডা. শফিকুর রহমান

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

এ সম্পর্কিত আরও পড়ুন

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্বিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংক রংপুর তত্ত্বাবধানে হাকিমপুর শাখা সোনালি ব্যাংকের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার মহঃ তহসীনূর রহমান রেজার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক দেওয়ান সিরাজ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।  ঘটনাটি, উপজেলা পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের।  আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।  পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল সোমবার ওই গ্রামের আখের আলী (৫৫) নামের এক বৃদ্ধকে তার পুত্রবধূ সকালে ঘুম থেকে উঠে  ঘরের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র সামিয়াত আরাফাত তন্ময়ের (১৩)। সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও হতাশা। নিখোঁজ তন্ময় উপজেলার গনিপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ছলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মনোয়ার হোসেন মনুর ছেলে। তিনি গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল

নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব মালিপুর ভিআইপি এলাকায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লাবনী আক্তার। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। লাবনী আক্তার জানান, প্রায় ২২ বছর আগে তার শ্বশুর আফরোজা নিলু নামের এক ব্যক্তির কাছ থেকে ২.৫০ শতাংশ জমি এবং পরবর্তীতে তার ভাইদের কাছ থেকে আরও

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইনিউজ৭১ এর মৌলভীবাজার প্রতিনিধি নির্ভিক অনুসন্ধানী সাংবাদিক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় কলেজ রোডস্থ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন