
প্রকাশ: ২২ মে ২০২৪, ২:৩৫

বর্তমান সময় আমরা ডাক্তারদেরকে নিয়ে বিভিন্ন ভাবে অনেক রোগীরা আলোচনা - সমালোচনা করে থাকি। এখনো কিছু কিছু ডাক্তার আছেন। যারা সত্যি মানুষকে সত্যিকারের চিকিৎসা দিয়ে থাকেন। যার মানবিক ব্যবহারের মধ্যে সত্যিকারের ভালোবাসা ও সততায় মুগ্ধ হতে হয়।
তিনি উদার মানবদরদি সামাজিক মানুষ জেনারেল ল্যাপারস্কপিক ও কোলোরেক্টাল সার্জারী বিশেষজ্ঞ কনসালটেন্ট(সার্জারী) ডা. এ কে এম নিজাম উদ্দিন। মানুষ হিসাবে দেখতে সুন্দর হাসিতে মন জয় করা। তার মনের দরজাটা যেমন উদার, খোলামেলা, তেমনি অন্দর-সদর দরজাও উন্মুক্ত সবার আনাগোনায়। তিনি যেন রোগীদের চিকিৎসা সেবায় আলো ছড়িয়ে দিচ্ছেন। একজন চিকিত্সক মানুষকে সেবা করার যত বেশি সুযোগ পান, অন্য পেশাজীবীরা তা পান না। তাই চিকিৎসককে আগে ভালো মানুষ হতে হয়, তাহলেই তিনি হতে পারেন আদর্শিক, মানবিক একজন চিকিৎসক।
আজ রাতে ব্রাহ্মণবাড়িয়া সুপার ক্রিসেন্ট ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হাসপাতালের চেম্বারে। আমার চিকিৎসার জন্য এ চিকিৎসকের নিকট যায়। দরজা খুলতে প্রথম চোখ যায় ডাক্তারের দিকে। সুন্দর দেখতে সালাম দিতে হাসি মুখে উওর দিলেন। বললেন বসেন। হাসিমুখে আমার সমস্যার কথা জানলেন। আমাকে দেখলেন অনেক কিছুই বুঝালেন। ভালো লাগলো কথা ভালো লাগলো সুন্দর পরামর্শ। ওষুধ লেখলেন খাওয়ার নিয়ম টুকু সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আসলে আমরা যাই মনে করি না কেন।একজন চিকিৎসকের অন্যতম দায়িত্ব হচ্ছে রোগীকে সম্মান করা। কোনোরূপ তুচ্ছতাচ্ছিল্য না করা। বন্ধুসুলভ আচরণ করা।

একজন চিকিৎসককে স্বভাবতই সত্, নিঃস্বার্থ, অঙ্গীকারবদ্ধ, দেশপ্রেমিক, দায়িত্বশীল ও দয়ালু হতে হয়। রোগীকে মানবিক মন নিয়ে সেবা করে তার দুঃখ-বেদনা অনুভব করতে পারেন। এমনই একজন সদালাপী, মানবিক চিকিৎসক ডা. এ কে এম নিজাম উদ্দিন। আজ তার আন্তরিকতা আর আলাপনেই মনে হচ্ছে রোগী অনেকটা নির্ভরতা খুঁজে পান। সুস্থ হয়ে ওঠার মনোবল ফিরে পান। তিনি রোগীকে আপন করে নিতে পারেন। শুধু রোগী নয়, মানুষকে আপন করে নেওয়ার এক অমোঘ শক্তি রয়েছে তার, যা সবাইকে মুগ্ধ করে।
ডা. এ কে এম নিজাম উদ্দিনএকজন সক্রিয় চিন্তার মানুষ। যার কথা না বলেই নয় তিনি হলেন আমাদের শাহবাজপুরের বাবুল ভাই। যাকে আমরা অনেকেই ল্যাবএইড বাবুল ভাই বলে ডাকি। বাবুল ভাই সত্যিকারে একজন ভাল মানুষ ব্রাহ্মণবাড়িয়া যতবার চিকিৎসার জন্য গিয়েছি ততবারই বাবুল ভাইয়ের অনেক সহযোগিতা পেয়েছি। আজও তিনি যে ডাক্তারের কথা বলছিলাম তার নিকট চিকিৎসা করিয়েছেন। ধন্যবাদ বাবুল ভাই।