
প্রকাশ: ২২ মে ২০২৪, ২১:১৫

গত ১৮ই মে ২০২৪ তারিখ গুলশান-২ শেফ টেবিল মিলনায়তনে এর একটি মেলায় অংশ গ্রহণের মাধ্যমে অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ এর নিবন্ধিত নারী সদস্যদের নিয়ে দেশীয় পণ্য Made in Bangladesh ব্রান্ড "ভিন্নতা" এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
ফ্যশন সচেতন মানুষের সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে বৈচিত্র্যময় দেশীয় পণ্য নিয়ে বাজারে এসেছে নতুন ব্র্যান্ড ‘ভিন্নতা’। অনট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ নিবন্ধিত উদ্যোক্তাদের ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড ভিন্নতা-র অফিসিয়াল পথচলা শুরু হয়েছে এরইমধ্যে। ঢাকার গুলশান ২-এর ‘শেফ টেবিল’ হাউসে কেক কাটার মাধ্যমে ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়েছে গত ১৮ মে। ওইদিন ভিন্নতা ব্র্যান্ডের দেশীয় পণ্যের প্রদর্শণীও হয় একটি মেলায় অংশগ্রহণের মাধ্যমে।
প্রকল্প পরিচালক আর্কিটেক্ট অরূপা দত্তের নেতৃত্বে উদ্যোক্তা আহমেদ ডিনা, রাবেয়া খাতুন লাকী, লামিয়া আবেদিন সালসাবিল এবং হীরা হনুফার মাধ্যমে যাত্রা শুরু করা ‘ভিন্নতা’ ব্র্যান্ডের সাথে শুধুমাত্র ই-ক্লাবের নিবন্ধিত সদস্যরা, বিশেষ করে নারী সদস্য যারা বাংলাদেশী পণ্যে বিশেষজ্ঞ তারাই যুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
ভিন্নতার আনুষ্ঠানিক উদ্ভোধন অনুষ্ঠানে ই-ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন মোহাম্মদ শাহরিয়ার খান, সভাপতি হিমু চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মডেল অন্ত করিম, ইসি সদস্যবৃন্দ, ফাউন্ডার সদস্যবৃন্দ, গভর্নিং বডি মেম্বার এবং সাধারন মেম্বারসহ মিডিয়া এবং মডেল ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর পরিচালক সাঈদ রহমান, আমরাই ডিজিটাল বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি লিয়াকত হোসেন , আবরার লিগ্যাল সার্ভিস এর সিইও আবরার হোসেন সহ দেশি বিদেশী অতিথিগণ উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ভিন্নতার অন্যতম পরিচালক আহমেদ ডিনা জানান, দেশীয় পণ্যের সাথে বৈচিত্র্য নিয়ে আসায় ভিন্নতা ব্র্যান্ডের পণ্য ইতোমধ্যে ফ্যশন সচেতন গ্রাহকদের নজর কেড়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এই ব্র্যান্ড সব মহলের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভিন্নতার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ই-ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, দেশীয় পোষাক এবং সাংষ্কৃতিক পণ্য নিয়ে বাংলাদেশ কাজ করবে ভিন্নতা। শুধুমাত্র ঢাকায় নয়, বিভাগীয় শহরেও নিজস্ব আউটলেট এর মাধ্যমে কাজ করবে ভিন্নতা। যেসকল নারী সদস্যগণ তাদের প্রোডাক্ট প্রকার ও ব্র্যান্ডিং করতে পারছে না তাদের প্রচার ও ব্র্যান্ডিং এর দায়িত্ত্ব নেবে ভিন্নতা। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন অন্ট্রাপ্রেনিওরস ক্লাব এর ফ্যাশন ব্রান্ড "ভিন্নতা" এর ক্লাবের সকালের সহযোগিতায় "ভিন্নতা" অনেকদূর এগিয়ে যাবেন বলে তিনি মনে করেন।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অন্ত করিম তার বক্তব্যে বলেন, অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের মেম্বার এখন হাজারের উপরে, আশা করছি এ বছরে একটি মাইকফলক এ দাড়াবো। এদেশে জেলায় জেলায় উদ্যোক্তাদের আমরা এক করতে পারবো। তিনি আরও বলেন আমি ২৩ বছর ধরে কাজ করছি এখনো শেখার অনেক কিছু বাকি আছে, যারা ভাবেন খুব তাড়াতাড়ি অনেক কিছু করে ফেলবো তাদের উদ্দেশ্যে আমি বলবো ধৈর্য রাখুন, কাজ মনযোগ দিয়ে করে যান আপনার সফলতা এখান থেকে আসবেই ইনশাআল্লাহ।
প্রজেক্ট ডিরেক্টর অরুপা দত্ত বলেন, "ভিন্নতা" শুধু আমার বা আমাদের সপ্ন না। আমাদের আগে কিছু ই-ক্লাব মেম্বার ছিলেন যারা আগে সপ্ন দেখেছিলেন।আর আমার যে টিম সুপার একটি টিম। রাত নাই দিন নাই আমরা সবাই নিজের ফ্যামিলির মত কাজ করছে। আমরা ভিন্নতাকে মানুষের ভালোবাসার জায়গায় নিয়ে যেতে চাই।ব্যবসা করবো টাকা ইনকাম করবো এটা শুধু আমাদের চাওয়া না। আমরা মানুষের বিশ্বাস আর ভালোবাসার জায়গা তৈরী করবো আমাদের ফ্যাশন ব্র্যান্ড নিয়ে।
সবশেষে কেক কাটা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দুই দিনের মেলায় অংশগ্রহণ করে অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ফ্যাশন ব্রান্ড "ভিন্নতা" তার পথচলা শুরু করেছে। ভিন্নতার সার্বিক এর আয়োজনের দায়িত্বে ছিলেন জনপ্রিয় ফ্যাশন ইভেন্ট অর্গানাজেশন "হৈ হুল্লোড়"