সোমবার, ১৩ জুলাই, ২০২৬৩০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিরামপুরে প্রসূতির পেটে গজ ও ফুল রেখে সেলাই !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১:১৭

শেয়ার করুনঃ
বিরামপুরে প্রসূতির পেটে গজ ও ফুল রেখে সেলাই !

দিনাজপুরের বিরামপুর রায়হান ক্লিনিকে মাইমুন্না আক্তার মীম (১৮) নামের এক প্রসূতির সিজারের সময় পেটের মধ্যে গজ ও ফুল রেখে সেলাই দেওয়ার অভিযোগ উঠেছে ডাঃ মোছাঃ তাহেরা খাতুন লাভলীর বিরুদ্ধে। প্রসূতির বাবা বাদী হয়ে জেলা সিভিল সার্জনের নিকট লিখিত অভিযোগ করেন। পরে ৩ সদস্যে একটি তদন্তের টিম গঠন করেন দিনাজপুর জেলা সিভিল সার্জন। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার ও আবাসিক মেডিকেল অফিসারসহ তিন জনকে তদন্তের দায়িত্ব দেন জেলা সিভিল সার্জন। 

আরও

চট্টগ্রামে অতিবৃষ্টি ও পাহাড়ধসে বিপর্যস্ত প্রায় ছয় লাখ মানুষ

চট্টগ্রামে অতিবৃষ্টি ও পাহাড়ধসে বিপর্যস্ত প্রায় ছয় লাখ মানুষ

প্রসূতি মাইমুন্না আক্তার মীম নবাবগঞ্জ উপজেলার নওদাপাড়া গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।

মঙ্গলবার রাইহান ক্লিনিকে সরজমিনে গিয়ে এসব তথ্য জানা যায়। এসময় প্রসূতির বাবা মতিয়ার রহমান বলেন, আমার মেয়ের প্রসব ব্যাথা উঠলে, গত ৬মার্চ বিরামপুর রায়হান ক্লিনিকে ভর্তি করি। পরে ঐদিন ডাঃ তাহেরা খাতুন আমার মেয়ের সিজার করেন। তিনদিন পর মেয়েকে রিলিজ দেয় এবং বাড়ি নিয়ে যায়। 

আরও

বন্যা শেষে ক্ষয়ক্ষতির চিত্রে বিপর্যস্ত মৌলভীবাজারের কৃষি ও জনজীবন

বন্যা শেষে ক্ষয়ক্ষতির চিত্রে বিপর্যস্ত মৌলভীবাজারের কৃষি ও জনজীবন

৭দিন পর সেলাই কাটা হয়। তার ২৭দিন পর মেয়ের রক্তক্ষরণ শুরু হয়। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। আবার চলতি মাসের ৩ তারিখে রায়হান ক্লিনিকে ভর্তি করি। ভর্তি করেও কোন মতে রক্তক্ষরণ বন্ধ হয় না। শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে আবার মেয়ের অপারেশন করান। তখন ডাক্তাররা বলেন মেয়ের পেটের মধ্যে গজ ও অনেক ময়লা ছিলো। এছাড়াও আপনার মেয়ের জরায়ুতে ইনফেকশন হয়েছিল, তা কেটে ফেলা হয়েছে ফলে সে আর মা হতে পারবে না।

প্রসূতি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি আরও বলেন, আমার মেয়ে আর কোনদিন মাতৃত্বের স্বাদ নিতে পারবে না, তার  জীবন শেষ। আমি আমার মেয়ের এই ক্ষতির ন্যায্য বিচার চাই। সিভিল সার্জনের নিকট অভিযোগ করেছি। আমি চাই আর কোন মেয়ের যেন এমন সর্বনাশ না হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রসূতি মাইমুন্না আক্তার মীম বলেন, গত ৬মার্চ আমার প্রসব ব্যাথা উঠে। ডাঃ তাহেরা ম্যাডাম আমার সিজার করেন। পরে আমার প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। দিনাজপুরে আবার আমার অপারেশন করে। অপারেশন করে আমার পেট থেকে গজ আর অনেক ময়লা বের করা হয়। ডাক্তাররা বলেন আমি আর কোন দিন মা হতে পারবো না।

বিরামপুর রায়হান ক্লিনিকের ম্যানেজার মাহবুব আলম বলেন, গত ৬মার্চ আমাদের ক্লিনিকে মাইমুন্না আক্তার মীম নামের একজন প্রসূতি ভর্তি হয়। ডাঃ মোছাঃ তাহেরা খাতুন লাভলী ম্যাডাম তার সিজার করেন। কিছু দিন পর ঐরোগীর রক্তক্ষরণ হয় এবং আমাদের এখানে ভর্তি করান। সেদিন তাহেরা ম্যাডাম ছিলেন না, দিনাজপুর ছিলেন। শেষে আমাদের ক্লিনিকের এ্যাম্বুলেন্স করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রসূল রাখি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোছাঃ তাহেরা খাতুন লাভলীর বিরুদ্ধে একজন প্রসূতির সিজার নিয়ে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ করেছে। আমি ও দুইজন মেডিকেল অফিসার সহ তিন সদস্যের একটি তদন্তের টিম গঠন করে দিয়েছেন জেলা সিভিল সার্জন। আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঐপ্রসূতীর পরিবারের লোকজনকে ডাকা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।

এবিষয়ে ডাঃ মোছাঃ তাহেরা খাতুন লাভলী বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তার পেটে কোন গজ বা ফুল রাখা হয়নি। এটা আমাকে হেয়ো করার চেষ্টা করছে। তবে যদি দিনাজপুর মেডিকেল রিপোর্টে আমার ভুল প্রমাণিত হয় তাহলে আমি আপরাধ মেনে নিবো।

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

রাজবাড়ীর গোয়ালন্দে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, উজানচর ইউপি

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের সংরক্ষণ অব্যবস্থাপনা ও টানা পাঁচ দিনের বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ দলিল, বালাম বই এবং সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল্যবান কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করে অফিসের বিভিন্ন কক্ষের মেঝেতে স্তূপ করে রাখায় বৃষ্টির পানিতে সেগুলো ভিজে নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি দলিলের বান্ডিলে উইপোকার আক্রমণের অভিযোগও উঠেছে। সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ভবনের ছাদে একাধিক ফাটল,

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

চলতি বর্ষায় যমুনা নদীর তীব্র ভাঙনে টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। এতে বহু পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। একই সঙ্গে ভূঞাপুর-তারাকান্দি যমুনা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া স্লুইসগেট এলাকাও ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, বর্ষা মৌসুমে যমুনার পানি বৃদ্ধি এবং প্রবল স্রোতের কারণে ভাঙন শুরু হয়।

পাঁচবিবিতে নিষিদ্ধ ভারতীয় ইনজেকশনসহ ব্যবসায়ী আটক

পাঁচবিবিতে নিষিদ্ধ ভারতীয় ইনজেকশনসহ ব্যবসায়ী আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পুলসহ আবুজার রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার বিকেলে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্তঘেঁষা শ্রীমন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আবুজার রহমান ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মো. শাহার উদ্দিনের ছেলে। জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

কাঁঠালিয়ায় সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু

কাঁঠালিয়ায় সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১২ জুলাই) বিকেলে বাড়ির উঠানে খেলছিল নুসরাত। একপর্যায়ে উঠানের একটি গর্তে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। শিশুটির চিৎকার শুনে স্বজনরা ছুটে