
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ২১:৫৩

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলণী অনুষ্ঠান করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন এমপি। ১৩ এপ্রিল শনিবার সকালে সরাইল উপজেলা পরিষদ কমপ্লেক্সের হল রোমে নেতাকর্মী পক্ষ হতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া -২আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন এমপি। আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, সাবেক সরাইল সদর ইউপি চেয়ারম্যান মো, ইদ্রিস আলী, পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, অরুয়াইল আওয়ামী লীগ সভাপতি মো,আবু তালেব মিয়া,বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা মো. মোছন মিয়া,

পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ হাবিবুর রহমান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. নুরুল হুদা, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো.হোসেন মিয়া প্রমুখ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি